Friday, April 3, 2026

মহানবমী উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Date:

Share post:

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই সবাইকে বিদায় জানাবেন মা দুর্গা (Durga Pujo)। তবে শেষ হোক বা শুরু পুজোকে কেন্দ্র করে কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় মানুষের উন্মাদনা চোখে পড়ার মতো। সোমবার মহানবমী উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এদিন নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক লেখেন, সকলকে মহানবমীর শুভ কামনা জানাই। এছাড়াও সকলের সুস্বাস্থ্যের কামনা করেন তিনি।

মহানবমীর পুজো শারদীয়া মহাপুজা নামে খ্যাত। তবে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত সমস্ত তিথিকেই মহা তিথি বলা হয়ে থাকে। যদিও শাস্ত্রজ্ঞদের মতে, দুর্গাপুজোর তিথিগুলিতে মাহাত্ম্য আরোপের জন্য ‘মহা’ যোগ করা হয়, এতে বাচনে মহাতৃপ্তি লাভ করা যায়, কিন্তু তিথি মতে তা শব্দের অপব্যবহার। নবমীর দিন মন ভারাক্রান্ত হয়ে ওঠে সকলের। এত আনন্দ, এত দিনের তোরজোড় সবই তো শেষের পথে। যেহেতু পুজোর শেষ দিন তাই যতটা আনন্দে থাকা যায় ততই ভাল। দুর্গোৎসবের নবম দিন হওয়ার পাশাপাশি আজ নবরাত্রিরও নবম দিন। এই দিনে পুজো করা হয় দেবীর সিদ্ধিদাত্রী রূপের।

 

 

 

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...