Sunday, June 14, 2026

মহানবমীতে অ.শনি সংকেত! পুজোর শেষবেলায় কেমন থাকবে আবহাওয়া?

Date:

Share post:

মহানবমীর (Maha Navami) দিন মন খারাপের খবর শোনাল মৌসম ভবন। জানা গিয়েছে, বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে এখন সেটি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তাণ্ডব চালাচ্ছে। গত কয়েক ঘণ্টা ধরে সেটি ১৭ কিলোমিটার প্রতি ঘণ্টায় উত্তরদিকে অগ্রসর হয়েছে। নবমীর সন্ধ্যায় এই ঘূর্ণাবর্ত একটি জোরাল ঘূর্ণিঝড়ে পরিণত হবে অর্থাৎ পুজোর (Durga Pujo) শেষবেলায় এসে ঝড়-বৃষ্টিতে পণ্ড হতে পারে সমস্ত পরিকল্পনা।

উল্লেখ্য, রবিবারই অর্থাৎ অষ্টমীর দিন বিকেল সাড়ে ৫টা নাগাদ বঙ্গোপসাগরের এই ঘূর্ণাবর্ত শক্তিশালী আকার ধারণ করে ফেলেছে। ওডিশার পারাদ্বীপের দক্ষিণে প্রায় সাড়ে ৪৫০ কিলোমিটার দূরত্বে এবং পশ্চিমবঙ্গের দিঘা থেকে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে ৫৬০ কিলোমিটার দূরত্বে অবস্থা করছিল ঘূর্ণিঝড়টি। বাংলাদেশের খেপুপারা থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণাবর্তটি। আর নবমীর সন্ধ্যার মধ্যেই ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। নবমীর সকালে সেটি অগ্রসর হচ্ছে বঙ্গোপসাগরের উত্তর দিকে। এরপর উত্তর এবং উত্তর পূর্বদিক থেকে বাংলাদেশের দিকে ঘুরে যাবে অভিমুখ।

আর সেকারণেই নবমী, দশমী এবং একাদশীতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের বঙ্গোপসাগর লাগোয়া জেলাগুলিতে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কলকাতা ও আশপাশের এলাকায়। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। তবে ২৫ অক্টোবর সন্ধ্যার পর থেকে কিছুটা হলেও আবহাওয়ার পরিবর্তন হবে।

 

 

 

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...