Saturday, May 23, 2026

ফুটবল খেলাকে কেন্দ্র করে র.ণক্ষেত্র মালদহ! ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

Date:

Share post:

খেলাকে কেন্দ্র করে অশান্তির জের। একাদশীর সকালে দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল মালদহের (Malda) চাঁচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তৃণমূল (TMC) পঞ্চায়েত প্রধানের ভাইকে মারধরের অভিযোগ কংগ্রেসের (Congress) বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। এদিন পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। সংঘর্ষে আহত দু’পক্ষের কমপক্ষে ১২ জন।  তাঁদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সূত্রপাত মহালয়ার দিনে। ওই দিন চাঁচলের কলিগ্রামে ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। সূত্রের খবর, খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি বেঁধেছিল। তার মধ্যে একটি ছিল পঞ্চায়েত প্রধান রেজাউল খানের গোষ্ঠী। দুই দলের অশান্তি হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। তবে পরে তা মিটেও যায়। এরপর প্রধানের গোষ্ঠীর তরফে বিপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। অষ্টমীর রাতেও তুমুল অশান্তি হয় এলাকায়। অভিযুক্তদের দোকান পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। প্রতিবাদে নবমীতে রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ।

সেই ঘটনাকে কেন্দ্র করেই বুধবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল মালদহের চাঁচলের কলিগ্রাম। অভিযোগ, রেজাউল খানের ভাইকে বেধড়ক মারধর করে কংগ্রেসের সদস্যরা। এরপরই তৃণমূল ও কংগ্রেসের অশান্তিতে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কিংবা কংগ্রেসের কারোর তরফেই কোনও বিবৃতি দেওয়া হয়নি। বর্তমানে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।

 

 

 

 

Related articles

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...

যুদ্ধ পরিস্থিতি নয়, ২০১৪ থেকে কেন তেলের দাম বাড়ল: প্রশ্ন তৃণমূলের

১০ দিনে তৃতীয়বার বাড়ল জ্বালানি তেলের দাম। মধ্যবিত্ত ইতিমধ্যেই দ্রব্যমূল্য বৃদ্ধির (price rise) সমস্যায় জেরবার। এই পরিস্থিতিতে যুদ্ধের...

IPL: করমর্দন বিতর্কে কোহলি, গড়লেন টি২০-তে নয়া রেকর্ড

আইপিএলে(IPL) ফের করমর্দন বিতর্কে বিরাট কোহলি(Virat Kohli)। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ট্রাভিস হেডের সঙ্গে করমর্দন না করে বিতর্কে জড়ালেন...