Saturday, April 4, 2026

মানা হয়নি আইন! কোটি কোটি টাকার সিগারেট পো.ড়ানো হবে দিল্লিতে

Date:

Share post:

কাস্টমস আইন লঙ্ঘনের (Foreign Cigarettes) অভিযোগ। আর সেকারণেই প্রায় ৮০ লাখ বিদেশি সিগারেট পুড়িয়ে ফেলা হবে দিল্লিতে (Delhi)। জানা গিয়েছে, সিগারেটগুলির মূল্য প্রায় ১০.০৬ কোটি টাকা। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, স্পেশ্যাল ক্যাম্পেন ৩.০-র অধীনে এই সিগারেটগুলি পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নিয়ম মেনে সিগারেটগুলিকে পোড়ানো হবে।

দিল্লির জাহাঙ্গিরপুরীতে অবস্থিত বর্জ্যপদার্থ ম্যানেজমেন্ট কেন্দ্রে এই সিগারেটগুলিকে পোড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রকাশিত ২০১৯ সালের নির্দেশিকা মেনে এই কাজ করা হবে যাতে এর থেকে দূষণ না ছড়ায় এবং আশেপাশের মানুষের শারীরিক কোনও ক্ষতি না হয়। এর আগেও ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্সের তরফে ৯.৩৮ কোটি মূল্যের ৭৬ লক্ষ সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছিল। দিল্লি কাস্টমস বিভাগের তরফেও ৬৮ লাখ টাকার ৪ লাখ সিগারেট বাজেয়াপ্ত করা হয়েছিল।

সূত্রের খবর, কাস্টমস আইন ১৯৬২-কে লঙ্ঘন করে বিদেশ থেকে এই সিগারেটগুলি ভারতে নিয়ে আসা হয়েছিল। আর সেকারণেই এই সিগারেটগুলো পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছর এভাবেই কেন্দ্রীয় শুল্ক দফতর বিদেশ থেকে ভারতে প্রচুর সংখ্যক সিগারেট বাজেয়াপ্ত করে। মুম্বইতে এই ধরনের সিগারেট বেশি বাজেয়াপ্ত হয়। একসঙ্গে এগুলো রেখে কিছুদিন পর নষ্ট করে দেওয়া হয়।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...