Monday, April 13, 2026

হা.মাসের হাতে প.ণব.ন্দিদের তথ্য পেতে গাজায় লিফলেট বিলি ইজরায়েলি সে.নার

Date:

Share post:

ইজরায়েল-হামাসের মধ্যে বোমাবর্ষণ, পাল্টা গোলাবর্ষণ অব্যাহত। ইজরায়েল কিছুটা ধীরে চলো নীতি নিয়েছে। কারণ, হামাসের হাতে পণবন্দি রয়েছেন কমপক্ষে ২৫০ জন। একাধিকবার বার্তা দেওয়া সত্ত্বেও মাত্র দুজনকে মুক্তি দেওয়া হয়েছে।

বাধ্য হয়ে ইজরায়েলি সেনা গাজায় বিলি করল লিফলেট। কী লেখা আছে সেই লিফলেটে? তাতে লেখা, পণবন্দিদের সম্পর্কে কেউ তথ্য দিলে, তাদের হামাসের হাত থেকে সুরক্ষা দেওয়া হবে এবং নগদ পুরস্কারও দেওয়া হবে।

এদিকে, দুই পড়শি দেশের বিরোধের মাঝে আটকে পড়েছেন শতাধিক মানুষ। যুদ্ধ শুরুর পরই বহু ইজরায়েলি ও বিদেশি নাগরিকদের বন্দি বানায় হামাস। তাদের গাজা স্ট্রিপের বিভিন্ন বাঙ্কারে আটকে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। আসলে ইজরায়েলি সেনা আক্রমণ করলে তাদের ঢাল হিসাবে ব্যবহার করার ছক কষেছে হামাস।মঙ্গলবার থেকে গাজায় লিফলেট বিলি করছে আইডিএফ। সেখানে প্যালেস্তাইনি নাগরিকদের কাছে বন্দিদের সম্পর্কে তথ্য জানাতে অনুরোধ করা হয়েছে।
এক্স হ্যান্ডেলও আইডিএফ লিখেছে, যদি আপনারা শান্তিপূর্ণভাবে জীবন কাটাতে চান এবং নিজের সন্তানদের ভাল ভবিষ্যৎ চান, তবে মানবতার পথে চলুন এবং আপনার এলাকায় যাদের বন্দি বানিয়ে রাখা হয়েছে, তাদের সম্পর্কে সঠিক ও গুরুত্বপূর্ণ তথ্য জানান। ইজরায়েলি সেনা আপনার ও আপনার পরিবারের সুরক্ষার সর্বোত্তম চেষ্টা করবে। এছাড়া আর্থিক পুরস্কারও দেওয়া হবে।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...