Friday, June 12, 2026

বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মাতলেন সাংসদ অপরূপা পোদ্দার

Date:

Share post:

বিজয়া দশমী। হিন্দু ধর্মালম্বীদের দুর্গা প্রতিমা বিসর্জনের দিন। দুর্গা মাকে বিদায় জানানোর পাশাপাশি এই দিন বিবাহিত নারীরা মেতে ওঠেন সিঁদুর খেলা ও মিষ্টিমুখে।

দশমীতে দেবী দুর্গা ফিরছেন তার স্বামীর কাছে। তাই দেবীকেও  লাল রঙে রাঙিয়ে বিদায় জানানোর রীতি প্রচলিত।অন্যদিকে একটি লৌকিক বিশ্বাসও রয়েছে দশমীর এই রীতি ঘিরে। দেবী দুর্গা তো আদতে বাড়ির মেয়ে। বাড়ির মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানোর আগে মিষ্টিমুখ করাতে হয়‌। এরপর সিঁদুর ও আলতা পরিয়ে বিদায় জানানোর রীতি রয়েছে।সেই রীতি মেনেই পারুল মিলন মঞ্চে সমস্ত গ্রামবাসীদের নিয়ে সিঁদুর খেলায় মাতলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। আনন্দের গান-নাচ-সিঁদুর খেলা, সবমিলিয়ে মাকে বিদায় জানানোর আগে আনন্দে মাতলেন সবাই।

Related articles

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...

নবান্নে শুদ্ধিকরণ পর্ব? ফাইলের থেকে গুরুত্ব পাচ্ছে গঙ্গাজল

ক্ষমতার পালাবদলের পর নবান্নে (Nabanna) প্রশাসনিক কাজ, মানুষের সমস্যার সমাধানের বদলে এখন শুরু হয়েছে 'শুদ্ধিকরণ পর্ব'। সরকারি দফতরে...

জাতীয় সড়ক আটকে আন্দোলন নয়: প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

পূর্ব নির্ধারিত সূচি মতো শুক্রবার উত্তরবঙ্গের প্রথম প্রশাসনিক কর্মসূচিতে মালদহে প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই...

দেব, আপনি কোন দিকে? মমতা না মোদি?

লোকসভার বিদ্রোহীদের দিল্লির বৈঠকে হাজির। আবার সংবাদ মাধ্যমের সামনে বলছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমি তার সঙ্গে আছি।...