Thursday, April 9, 2026

উধাও প্রতিরক্ষামন্ত্রী- বিদেশমন্ত্রী! র.হস্যের মাঝে এবার আরও দুজনকে সরিয়ে দিল চিন

Date:

Share post:

মঙ্গলবার আচমকাই দেশের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে সরিয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট শি জিংপিন। এবার একবারে অর্থমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রীকে সরিয়ে দিল চিন! সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে।

চিনের অর্থমন্ত্রী লিউ কুনকে সরিয়ে তাঁর স্থানে ল্যান ফোয়ানকে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ওয়াং ঝিয়াংকে সরিয়ে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে ইন হেজুনকে। কেন ওই দুই মন্ত্রীকে অপসারণ করা হল তা নিয়ে কিছুই জানানো হয়নি। সরিয়ে দেওয়া হয়েছে প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংফুকেও। গত ২ মাস কোনও পাত্তা ছিল না তাঁর। তবে তাঁর পরিবর্ত কে তা এখনও ঘোষিত হয়নি।

উল্লেখ্য, এখনও পর্যন্ত ‘নিখোঁজ’ চিনের (China) বিদেশমন্ত্রী কিং গ্যাং। তাঁকে আগেই সরিয়ে দেওয়া হয়েছে। গত মাসে জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রাহম ইমানুয়েল এক্স প্ল্যাটফর্মে লিখেছিলেন, ”চিনা মন্ত্রিসভার আচরণ ক্রমেই আগাথা ক্রিস্টির রহস্য উপন্যাসের মতো হয়ে উঠছে।” সেই রহস্য বজায় রেখেই এবার সরানো হল আরও দুই মন্ত্রীকে। এবং কোনও কারণ না দর্শিয়েই।

 আরও পড়ুন- কো.ভিডকে ছাপিয়ে যেতে পারে, চিনের হাইনান দ্বীপে নতুন ৮ ভা.ইরাসের হদিশ!

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...