Saturday, April 4, 2026

রাজ্যের জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভ্যাল ঘিরে উ.ন্মাদনা তুঙ্গে

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে বৃহস্পতিবার কলকাতা বাদে রাজ্যের জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভ্যাল শুরু হয়েছে। জেলায় সেরার পুরস্কার পাওয়া পুজো কমিটিরা অংশ নিচ্ছে এই কার্নিভ্যালে।

এদিন বিকাল ৫ টায় উত্তর ২৪ পরগনায় কার্নিভ্যাল শুরু হয়। এই শোভাযাত্রায় বনগাঁ ও বারাসতের প্রতিমা অংশ নিচ্ছে। এর জন্য ৩৫ নম্বর জাতীয় সড়ক অর্থাৎ বনগাঁর দিকে যাওয়া বারাসত চাঁপাডালির মুখ বন্ধ আছে এবং বারাসত টাকি রোডের মুখ বন্ধ আছে।

বারাসতে একে একে প্রতিমা প্রদর্শিত হচ্ছে বারাসত চাঁপাডালি মোড়ে।ইতিমধ্যেই সাঁওতালি নৃত্য ধামসা মাদল নিয়ে শিল্পীরা নজর কেড়েছেন।পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে আছেন।

হাওড়াতেও শুরু হয়েছে দুর্গাপুজোর কার্নিভাল। দুর্গা পুজোর বিসর্জন উপলক্ষে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে প্রশাসনের পক্ষ থেকে এই কার্নিভালের প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...