Saturday, April 4, 2026

বিশ্বকাপে কীভাবে এল সাফল্য? রহস্য ফাঁস করলেন ভারত অধিনায়ক

Date:

Share post:

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে ভারতীয় দল। এখনও পযর্ন্ত পাঁচটির মধ‍্যে পাঁচটিতেই জয়। দলে ব‍্যাটার থেকে বোলার, সবাই জয়ের জন‍্য অবদান রাখছেন। কি করে এল সাফল‍্য? এবার এই নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। কীভাবে বিশ্বকাপে গোটা দলকে সামলাচ্ছেন তাও জানালেন রোহিত।

এই নিয়ে ভারত অধিনায়ক বলেন,”ক্রিকেটারদের সামলাতে হলে সবার আগে সব ক্রিকেটারকে এবং তাদের চাহিদাকে ভাল করে জানতে হবে। ওদের পছন্দ-অপছন্দ জানতে হবে। এটা দলগত খেলা। একজন বা দু’জন কোনও বদল ঘটাতে পারে না। সবাইকে নিয়ে চলতে হবে। কোনও লম্বা প্রতিযোগিতা বা বিশ্বকাপ জিততে গেলে প্রত্যেককে এগিয়ে এসে নিজেদের ভূমিকা পালন করতে হবে। তাই মানসিক ভাবে সবাইকে ভাল রাখতে হবে। সবার কথা শোনা, তাদের চাহিদা বোঝা, কী ভাবে তারা অবদান রাখতে চায় সে সব জেনেই এগোতে হবে। সব বিষয়কে মাথায় রেখেই এগিয়ে যেতে হবে। আমিও সেটাই করার চেষ্টা করি। ওদের জুতোয় আগে নিজে পা গলানোর চেষ্টা করি। বোঝার চেষ্টা করি ও কী চাইছে।”

এরপরই রোহিত আরও বলেন,”রাতারাতি অধিনায়কত্ব শিখেছি এমনটা বলব না। বছরের পর বছর লেগেছে। ব্যক্তিগত অভিজ্ঞতা কাজে লাগিয়েছে। দলের কী দরকার সেটা বুঝতে পেরেছি। তাই জন্যেই সফল। ক্রিকেটারদের স্বাধীনতা দেওয়া খুবই দরকার। নিজের কাজ এবং ভূমিকাটাও জানতে হবে। বড় প্রতিযোগিতা খেলতে গেলে চাপ থাকেই। সেটাকে সামলাতে হবে।”

আরও পড়ুন:বিশ্বকাপে রেকর্ড গড়েই আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ম‍্যাক্সওয়েল, কিন্তু কেন?

 

 

 

 

 

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...