Thursday, June 25, 2026

বিশ্বকাপে পর পর হার পাকিস্তানের, বাবরের উদ্দেশে কড়া বার্তা পিসিবির

Date:

Share post:

বিশ্বকাপে এখনও নিজেদের মেলে ধরতে পারেনি পাকিস্তান। পরপর তিনটি ম‍্যাচ হারে বাবর আজমের দল। আর এরপরই বাবরের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন প্রাক্তন পাক ক্রিকেটার থেকে সমর্থকরা। ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে বাবর আজমকে। আর এরপরই পাকিস্তান দলের পারফরম্যান্স নিয়ে বিবৃতি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে বাবরকে ছেঁটে ফেলা নিয়ে সরাসরি কোনও কথা উল্লেখ করা না থাকলেও পাক অধিনায়ক যে খুব একটা স্বস্তিতে নেই, সেটা বিবৃতিতে স্পষ্ট।

এদিন পিসিবির তরফ থেকে বিবৃতিতে বলা হয়, জেতা-হারা খেলাধুলোরই অঙ্গ। অধিনায়ক বাবর এবং মুখ্য নির্বাচক ইনজামাম উল-হককে বিশ্বকাপের দল গড়ার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছিল। বিশ্বকাপের পারফরম্যান্সের উপর ভিত্তি করে আগামী দিনে পাকিস্তান ক্রিকেটের স্বার্থেই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত সমর্থক, প্রাক্তন ক্রিকেটার এবং বাকিদের কাছে বোর্ডের অনুরোধ দলের পাশে থাকার, যাতে তারা প্রতিযোগিতায় দুর্দান্ত ভাবে ফিরে আসতে পারে।”

চলতি বিশ্বকাপে পর পর তিনটি ম্যাচ হেরেছে পাকিস্তান। আফগানিস্তানের বিরুদ্ধেও হারতে হয়েছে তাদের। আর সূত্রের খবর, যা একেবারেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের বোর্ড কর্তারা। এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেন, “পাকিস্তান যদি আগামী সব ক’টি ম্যাচ জিতে সেমিফাইনালে উঠতে পারে, তা হলেই একমাত্র বাবরের নেতৃত্ব বাঁচতে পারে। তাতেও হয়তো বাবরকে শুধু লাল বলে অধিনায়ক করে রাখা হবে। সাদা বলের নেতৃত্ব থাকবে না।”

আরও পড়ুন:বিশ্বকাপ খেলতে এসে বড় বিপদ থেকে বাঁচলেন স্টোকস

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...