Monday, April 6, 2026

ভারতের স্বপ্নের প্রকল্প ভে.স্তে দিতেই ই.জরায়েলে হা.মাসের হা.মলা, দাবি বাইডেনের!

Date:

Share post:

ইজরায়েলে হামলা চালিয়েছে গাজার হামাস বাহিনী। যে যুদ্ধ শুরু হয়েছে তিন সপ্তাহ পরেও তা থামার লক্ষণ নেই। ইতিমধ্যেই বহু মানুষের মৃত্যু হয়েছে, বিশ্বজুড়ে সমালোচনাও বাড়ছে প্যালেস্টাইন, ইজরায়েল নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হামাসের হামলা নিয়ে বড় দাবি করলেন। ভারতের প্রসঙ্গ টেনে তিনি হামলার নেপথ্যে যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন।

সম্প্রতি মার্কিন সফরে গিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। তাঁর সঙ্গে বৈঠকের পরে যৌথ সাংবাদিক সম্মেলনে ইজরায়েলের ওপর হামাসের হামলা নিয়ে মুখ খোলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাঁর দাবি, ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ বাণিজ্য করিডরের চুক্তি স্বাক্ষরিত হওয়ার জেরেই হামাস হামলা চালিয়ে থাকতে পারে ইজরায়েলের ওপর। এটা ভারতের স্বপ্নের প্রকল্প ছিল। ভারতের ক্ষতি করতেই এই হামলা বলে দাবি।

প্রসঙ্গত, কয়েকদিন আগে হওয়া জি২০ শীর্ষ সম্মেলনে স্বাক্ষরিত হয়েছিল ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ বাণিজ্য করিডরের চুক্তি। বাইডেনের যুক্তি, ইজরায়েলের সঙ্গে মিলে আঞ্চলিকভাবে এবং সামগ্রিকভাবে উন্নয়নের দিকে অগ্রসর হওয়াই লক্ষ্য ছিল। কিন্তু হামাস সেটা মেনে নিতে পারেনি। তাই এই হামলা হয়েছে বলে মনে করছেন তিনি। যদিও এর পিছনে অকাট্য কোনও প্রমাণ তিনি দেখাতে পারেননি।উল্লেখ্য, ভারত এবং আমেরিকা ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহি, সৌদি আরব, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন কমিশন এই চুক্তি সই করে।এই করিডরের ফলে দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া ও মধ্যপ্রাচ্য এবং ইউরোপের মধ্যে অর্থনৈতিক রুট তৈরি হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...