Monday, April 6, 2026

১ হাজার ৪০ কোটি টাকার চুক্তি, এবার ভারতে আইফোন বানাবে টাটা গোষ্ঠী

Date:

Share post:

ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। এবার তাতেই পড়ল সিলমোহর। প্রথম ভারতীয় সংস্থা হিসেবে বিশ্ববাজারের জন্য আইফোন প্রস্তুত করবে টাটা গ্রুপ। আড়াই বছরের মধ্যে ভারত এবং বিশ্ব বাজারে জন্য আইফোন তৈরি করবে টাটা গ্রুপ। শুক্রবার এমনটাই জানালেন তথ্য প্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। ইতিমধ্যেই আইফোন তৈরির ছাড়পত্র মিলেছে উইস্ট্রনের তরফে। তারপরেই ঘোষণা করেন মন্ত্রী। অর্থাৎ এবার ভারতে যত আইফোন তৈরি হবে, তার ১০০ শতাংশ স্টেকই টাটার।

মন্ত্রী চন্দ্রশেখর জানিয়েছেন, স্মার্টফোন উৎপাদনের জন্য ভারত যে অত্যন্ত বিশ্বস্ত এবং প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে তা ইতিমধ্যেই পরিস্কার। ভবিষ্যতে শুধু ফোন নয় বিশ্বের ইলেকট্রনিক্স বাজারে অন্য নাম হয়ে উঠবে ভারত। ভারতে আইফোন তৈরি করার প্রথম সংস্থা টাটা গ্রুপ।

আরও পড়ুন- যোগীরাজ্যে নাবা.লিকাকে জীবন্ত পু.ড়িয়ে মা.রল দু.ষ্কৃতীরা!

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...