Saturday, April 4, 2026

রবিবার বিশ্বকাপের পরবর্তী ম‍্যাচে নামছে ভারত, ইংল‍্যান্ডের বিরুদ্ধে নামার আগে বিশেষ অনুশীলন বিরাটের

Date:

Share post:

আগামী রবিবার বিশ্বকাপের পরবর্তী ম‍্যাচে নামছে ভারতীয় দল। প্রতিপক্ষ ইংল‍্যান্ড। বিশ্বকাপে এখনও পযর্ন্ত দুরন্ত ফর্মে রোহিত শর্মারা। পাঁচটার মধ‍্যে পাঁচটিতেই জয় পেয়েছে ভারতীয় দল। এবার সামনে ইংল‍্যান্ড। সেই ম‍্যাচে নামার আগে বিশেষ অনুশীলনে টিম ইন্ডিয়া। যেখানে বল হাতে দেখা যায় বিরাট কোহলিকে।

বৃহস্পতিবার অনুশীলনে ফিল্ডিংয়ের উপর জোর দেওয়া হয়েছিল। ফিল্ডিং কোচ টি দিলীপকে অনুশীলনের শুরুতে হাডলে দীর্ঘক্ষণ পেপ টক দিতে দেখা যায়। এরপর ৩০ মিনিট ধরে পুরো দল ফিল্ডিং ড্রিলে অংশ নেয়, যার মধ্যে স্লিপ ক্যাচিং ও হাই ক্যাচের অনুশীলন ছিল। রবিচন্দ্রন অশ্বিনকে দীর্ঘক্ষণ নেটে ব্যাটিং ও বোলিং করতে দেখা যায়। অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিলকে প্রথমে ব্যাট করতে দেখা যায়, সেখানে যশপ্রীত বুমরাহের বিরুদ্ধে তারা ব্যাটিং করেন। এরপর নেটে ঢোকেন বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুল। বিরাটকে একটি নেটে বল করেন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। তবে শুধু ব‍্যাটিং নন, বোলিংও করেন বিরাট। রোহিত শর্মা ও শুভমন গিলের বিরুদ্ধে বেশ ভালো বোলিং করেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

আরও পড়ুন:বিশ্বকাপে দুরন্ত ফর্মে টিম ইন্ডিয়া, বিরাট-রোহিতদের পারফরম্যান্স নিয়ে কী বললেন মাহি?

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...