Monday, April 6, 2026

এশিয়ান প‍্যারা গেমসেও পদকের সেঞ্চুরি, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

এশিয়ান গেমসের পর, এশিয়ান প‍্যারা গেমসেও পদকের সেঞ্চুরি ভারতের। এশিয়ান প‍্যারা গেমসে এখনও ১১১টি পদক জিতেছেন ভারতীয়রা। যা ছাপিয়ে গিয়েছে এশিয়ান গেমসকেও। ২০২৩ এশিয়ান গেমসে ২৮টি সোনা-সহ ১০৭টি পদক জিতেছিল ইন্ডিয়া।

প্যারা এশিয়ান গেমসে এখনও পযর্ন্ত এটাই ভারতের সেরা সাফল্য। ২০১৮ সালের জাকার্তা গেমসে ১৫টি সোনা-সহ ৭২টি পদক জিতেছিল ভারত। সেটাই ছিল এতদিন পর্যন্ত ভারতের সেরা সাফল্য। ২০২৩ প্যারা এশিয়ানে ভারতের এই সাফল্যে অ্যাথলিটদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ টুইট করে তিনি লেখেন, “প্যারা এশিয়ান গেমসে ১০০টি পদক! অতুলনীয় আনন্দের মুহূর্ত। এই সাফল্য আমাদের ক্রীড়াবিদদের প্রতিভা, কঠোর পরিশ্রম এবং সংকল্পের ফল। এই অসাধারণ মাইলফলক আমাদের হৃদয়কে অপরিসীম গর্বে পূর্ণ করে। আমি আমাদের অবিশ্বাস্য ক্রীড়াবিদ, কোচ এবং তাদের সঙ্গে কাজ করা প্রত্যেককেই গভীর কৃতজ্ঞতা জানাই। এই জয় আমাদের সকলকে অনুপ্রাণিত করে। তারা এমনভাবে নিজেদের সেরাটা দেয়, যে এটা বোঝা গিয়েছে, কোনও কিছুই অসম্ভব নয়। ভারতীয় অ্যাথলিটদের এই পারফরম্যান্সে গোটা দেশ খুশি।”

আরও পড়ুন:সেমিফাইনালের রাস্তা কঠিন, দক্ষিণ আফ্রিকার কাছে ম‍্যাচ হেরে কী বললেন পাক অধিনায়ক?

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...