Thursday, June 25, 2026

সেমিফাইনালের রাস্তা কঠিন, দক্ষিণ আফ্রিকার কাছে ম‍্যাচ হেরে কী বললেন পাক অধিনায়ক?

Date:

Share post:

চলতি বিশ্বকাপে ফের হার পাকিস্তানের। শুক্রবার দক্ষিণ আফ্রিকার কাছে ১ উইকেটে হারে বাবর আজমের দল। এই হারের ফলে সেমিফাইনালে যাওয়ার অঙ্ক কঠিন বাবরদের সামনে। যার ফলে শুক্রবার ম‍্যাচ হারের পর স্বাভাবিকভাবেই হতাশ পাক অধিনায়ক। বললেন,শেষটা ভালো করিনি আমরা। ম্যাচটা হেরে গোটা দল হতাশ।

ম‍্যাচের পর পাকিস্তান অধিনায়ক বলেন,”ম্যাচটা জেতার একেবারে কাছাকাছি চলে গিয়েছিলাম আমরা। শেষটা ভালোভাবে করতে পারিনি। গোটা দলের কাছে বিষয়টা খুব হতাশার। আমরা ম্যাচে খুব ভালো লড়াই করে ফিরে এসেছিলাম। তবে শেষ রক্ষা করতে পারিনি। ব্যাটিংয়ের সময়ে আমরা ১০-১৫ রান কম করেছি। যার ফল আমাদেরকে ভুগতে হল এই ম্যাচে শেষমেশ।আমাদের পেসাররা, স্পিনাররা দারুন লড়াই করেছে। তবে দুর্ভাগ্যবশত আজকে আমাদের দিন ছিল না। এটাও খেলার অঙ্গ। আমাদেরকে সেটা মেনে নিতে হবে।”

এরপরই বাবর আরও বলেন,” ডিআরএসে আম্পায়ার যদি ওটা আউট দিতেন শামসির এলবিডব্লিউ, তবে ম্যাচটা আমাদের দিকে ঘুরে যেত। সিদ্ধান্তটা আমাদের পক্ষে যেত। ম্যাচে সেটাও সম্ভব হয়নি। আমাদের এই ম্যাচ জয়ের সুযোগ ছিল। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার সুযোগ ছিল। কিন্তু তা সম্ভব হয়নি। পরবর্তী তিনটে ম্যাচে আমরা আমাদের সেরাটা উজাড় করে দেব। দেশের নাম উজ্জ্বল করতে যা যা করার দরকার সবটা করব। তারপর দেখা যাক না কি হয়।”

আরও পড়ুন:সৌরভকে টপকে গেলেন অরিজিৎ! সকলের চোখ মুর্শিদাবাদের ছেলের দিকে

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...