Tuesday, June 23, 2026

সৌরভকে টপকে গেলেন অরিজিৎ! সকলের চোখ মুর্শিদাবাদের ছেলের দিকে

Date:

Share post:

বাঙালির কাছে মহারাজ মানেই দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় (Saurav Ganguly)। তাঁকে ঘিরে একটা আলাদা রকমের আবেগ কাজ করে সকলের মনে। ২২ গজ হোক বা ক্যামেরার সামনে, সর্বত্রই সপ্রতিভ বেহালা ছেলেটা। সেই প্রিন্স অফ ক্যালকাটাকেই এবার ছাপিয়ে গেলেন জিয়াগঞ্জের অরিজিৎ সিং (Arijit Singh)। বাংলায় সর্বোচ্চ করদাতাদের (Highest Tax payers) তালিকায় সৌরভকে পিছনে ফেলে, ‘চলেয়া’ গায়ক উঠে এলেন চার নম্বরে। তাই নিয়েই জোর চর্চা চারিদিকে।

দীপাবলিতে মুক্তি পাবে বলিউডের ভাইজানের আগামী ছবি। ৯ বছরের তিক্ততার অবসানে সলমনের ছবিতে গান গেয়েছেন অরিজিৎ। মুক্তি পাওয়ার পর থেকেই সেই গান এক নম্বরে ট্রেন্ড করছে। উচ্ছ্বসিত গায়কের ফ্যানেরা। তার মাঝেই এল আরেক খবর। চলতি অর্থবর্ষে বাংলায় প্রথম পাঁচজন করদাতার তালিকায় নিজের জায়গা পাকা করেছেন অরিজিৎ (Arijit Singh)। তিনি রয়েছেন চতুর্থ স্থানে। সাদামাটা জীবন যাপনে অভ্যস্ত এই সেলিব্রেটি সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। আয়কর বিভাগের দেওয়া তথ্য থেকে জানা গেছে, ২০২২-২৩ অর্থবর্ষে কলকাতা থেকে মোট ৫৬ হাজার ৪২৪ কোটি আয়কর বাবদ আয় হয়েছে কেন্দ্র সরকারের৷ যার মধ্যে প্রায় ২৯ হাজার ৯৩০ কোটি টাকা ট্যাক্স কর্পোরেটে সেক্টর থেকে এসেছে৷ এই অর্থবর্ষে ১৮ কোটি টাকা কর জমা দিয়েছেন অরিজিৎ সিং। হিসেব বলছে ২০২১-২২ এর তুলনায় এই অংকটা তিনগুণ বেড়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায় দিয়েছেন ১১.৫ কোটি টাকা।

এক ঝলকে প্রথম পাঁচ করদাতা:

স্থান                   নাম                  করপ্রদানের পরিমাণ

প্রথম।           নন্দিনী মোদি              ৭০ কোটি টাকা

দ্বিতীয়           কুমারমঙ্গলম              ৫৯ কোটি টাকা 

তৃতীয়            বরুণ রাঠি                ৪৮ কোটি টাকা 

চতুর্থ             অরিজিৎ সিং            ১৮ কোটি টাকা

পঞ্চম         সৌরভ গঙ্গোপাধ্যায়      ১১.৫ কোটি টাকা

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...