Saturday, June 6, 2026

আগামিকাল ভারতের সামনে ইংল‍্যান্ড, দলে হতে পারে পরিবর্তন

Date:

Share post:

আগামিকাল লখনৌতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারতীয় দল। প্রতিপক্ষ ইংল‍্যান্ড। আর ইংরেজদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দলে পরিবর্তন আসতে পারে বলেই মনে করা হচ্ছে। একনায় উইকেটের ঘাস ছেটে ফেলা হয়েছে বলে সূত্রের খবর। ফলে বল ঘুরতে পারে। সেই কারণেই রোহিত শর্মার দলে পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

মনে করা হচ্ছে ভারতীয় দল রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিন স্পিনার নিয়ে নামতে পারে। এই ম্যাচে জিততে পারলে সেমিফাইনালে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে এখান থেকে ইংল্যান্ড দল যদি সমস্ত ম্যাচও জিতে যায় তা হলেও তাদের শেষ চারে যাওয়া নিশ্চিত হবে না। তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। ফলে জয় ছাড়া কিছু নিয়েই ভাবছে না ইংল্যান্ড।অন্যদিকে টিম ইন্ডিয়ার লক্ষ্য ছয়ে ছয়।বিশ্বকাপের মঞ্চে টানা ছয় ম্যাচ জিতে সেমিফাইনালের আসন সংরক্ষণ করাই রোহিত শর্মাদের প্রাথমিক কাজ। আর সেই কারণেই কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার পাশাপাশি অশ্বিনকেও সুযোগ দেওয়া হতে পারে। এমনটাই মনে করা হচ্ছে।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে বল করার সময় গোড়ালিতে চোট পাওয়া হার্দিক রবিবারও খেলতে পারবেন না। তাঁর জায়গায় অশ্বিন এলে দলের ব্যাটিং আরও কিছুটা শক্তিশালী হবে। প্রয়োজনে ইনিংসের শেষদিকে ব্যাটিং-এ যথেষ্ট ভরসা দিতে পারেন অশ্বিন। পাশাপাশি স্পিনের বিরুদ্ধে ইংল্যান্ডের ব্যাটারদের দুর্বলতা নতুন নয়। সেই কারণেই সেই অস্ত্র ব্যবহারের পথেই হাঁটতে চাইছেন রোহিত শর্মারা।

এর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে দলে জায়গা পেয়েছিলেন অশ্বিন। এরপর ষষ্ঠ ম্যাচে সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাহলে কি কোপ পড়বে মহম্মদ শামির উপর? নাকি বাদ পড়তে পারেন সূর্যকুমার যাদব? গত ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আগুন ঝড়িয়েছিলেন শামি। নিয়েছিলেন পাঁচ পাঁচটি উইকেট। ফলে তাঁকে রাখা হতে পারে। সেক্ষেত্রে বাদ যেতে পারেন SKY। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে সুযোগ পেলেও রান পাননি তিনি।

আরও পড়ুন:বিশ্বকাপে কবে ফিরবেন হার্দিক? এল বড় আপডেট

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...