Saturday, April 4, 2026

পুজো শেষ হতেই হাওড়ায় ফের ট্রেন বি.ভ্রাট শুরু!

Date:

Share post:

পুজোর ছুটি কাটতে না কাটতেই ফের রেল সফর নিয়ে চিন্তায় নিত্যযাত্রীরা। বিগত কিছু মাস ধরে হাওড়া শাখায় (Howrah Main Line) ট্রেন বিভ্রাটে নাকাল অফিস যাত্রীরা। পুজোর কদিন সামরিক রেহাই মিলেছিল বটে, কিন্তু পুজোর শেষ হতে না হতেই আবার সেই একই ছবি ফিরে এল। রেল সূত্রে (Eastern Railways) জানা যাচ্ছে ট্রেন ট্র্যাকের রক্ষণাবেক্ষণ, সিগন্যালিং ও ওভারহেডের কাজের জন্য আগামী রবিবার অর্থাৎ ২৯ অক্টোবর হাওড়া শাখায় বাতিল থাকছে একগুচ্ছ ট্রেন (Train Cancel)।

শুক্রবার রাতে শিয়ালদহ দক্ষিণ শাখায় আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ওভারহেডের তার ছিঁড়ে যাওয়ায় সাময়িকভাবে সমস্যা তৈরি হয়। এর জেরে হয়রান হতে হয় অফিস ফেরত যাত্রীদের। তার মাঝেই অবশ্য রেলের তরফে ঘোষণা করে দেওয়া হল আগামী রবিবারের ট্রেনের গন্ডগোলের কথা। হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, খানা-গুমানি সেকশনে বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হচ্ছে। এবং বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এক নজরে বাতিল ট্রেনের তালিকা

হাওড়া থেকে ৩৬৮২৫,৩৬৮২৭,৩৭৩৬৩

আরামবাগ থেকে ৩৭৩৬৪

বর্ধমান থেকে ৩৬৮৪২,৩৬৮৪৪

ব্যান্ডেল থেকে ৩৭৭৪৯

কাটোয়া থেকে ৩৭৭৪৮, ০৩০৯৫

আজিমগঞ্জ থেকে ০৩০৯৬

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...