Monday, April 6, 2026

হামাস জঙ্গি নয়, প্যালেস্টাইনের স্বাধীনতার লক্ষ্যে লড়ছে: বার্তা তুরস্কের প্রেসিডেন্টের

Date:

Share post:

হামাসের যোদ্ধা প্যালেস্টাইনের স্বাধীনতা সংগ্রামী। তারা কোন সন্ত্রাসবাদী নয়। স্পষ্ট ভাষায় বুধবার এমনটাই জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়িপ এর্ডোগান। কোনরকম রাখঢাক না রেখে সরাসরি হামাসের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, “হামাস কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী নয়, প্যালেস্টিনীয় স্বাধীনতাপন্থীদের সংগঠন। তাঁরা প্যালেস্টিনীয় ভূখণ্ড এবং নাগরিকদের রক্ষার জন্য যুদ্ধ করছে।” তুরস্কের ক্ষমতাসীন ‘জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’-র পার্লামেন্ট সদস্যদের সভায় এর্ডোগান অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির পক্ষে সওয়াল করেন। তিনি বলেন, “প্যালেস্টাইনে শান্তি ফেরাতে অবিলম্বে মুসলিম বিশ্বকে একজোট হতে হবে।”

নিজের বক্তব্যে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, “গাজায় ইজরায়েল নির্বিচারে হামলা চালাচ্ছে। নারী এবং শিশুদের মৃত্যু হচ্ছে। আর পশ্চিমী দেশগুলি ইজরায়েলের জন্য চোখের জল ফেলছে।’’ উল্লেখ্য, ৭ অক্টোবর ভোরে গাজা থেকে ইজরায়েল ভূখণ্ডে হামলার পরে প্রথম হামাসের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছিল ইরান। এ বার পশ্চিম এশিয়ার আর এক দেশকে প্রকাশ্যে পাশে পেল প্যালেস্টিনীয় সশস্ত্র গোষ্ঠী হামাস। শুধু তাই নয়, আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর অন্যতম সদস্য তুরস্ক। তাদের তরফে এভাবে সরাসরি হামাসের দাঁড়ানোয় অস্বস্তিতে পশ্চিমি দেশগুলি। অবশ্য ও শুধু হামাস নয়, গত মাসে রাষ্ট্রপুঞ্জের ৭৮ তম বার্ষিক সাধারণ সভায় এর্ডোগান কাশ্মীর প্রসঙ্গে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন। তিনি বলেছিলেন, “দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শান্তি, সুস্থিতি, সমৃদ্ধি তখনই প্রতিষ্ঠা করা যাবে যখন কাশ্মীরে স্থায়ী শান্তির পরিবেশ তৈরি করা যাবে।”

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...