Monday, April 6, 2026

২০ নয় দিতে হবে ২০০ কোটি! চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের মুকেশ আম্বানিকে খু.নের হু.মকি

Date:

Share post:

২৪ ঘণ্টাও কাটল না। ফের খুনের হুমকি পেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান (Chairman Reliance Industries) মুকেশ আম্বানি (Mukesh Ambani)। শুক্রবারই ২০ কোটি টাকা চেয়ে ইমেল মারফত হুমকি পেয়েছিলেন মুকেশ আম্বানি। এবার টাকার অঙ্ক একেবারে ১০ গুণ বাড়িয়ে ২০০ কোটি টাকা চাওয়া হল আম্বানির থেকে। পুলিশ সূত্রে খবর, শুক্রবারের পর শনিবারও ফের ইমেল (Email) মারফত হুমকি চিঠি পেয়েছেন মুকেশ। এবার তাঁর কাছ থেকে ২০০ কোটি টাকা দাবি করা হয়েছে। তবে শুক্রবার যে মেল আইডি থেকে হুমকি বার্তা এসেছিল, শনিবারও সেই আইডি থেকেই ফের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

শুক্রবার শিল্পপতি মুকেশ আম্বানির কাছে যে হুমকি বার্তা এসেছিল, তাতে লেখা ছিল, যদি আমাদের ২০ কোটি টাকা না দেন, তবে প্রাণে মেরে দেব। আমাদের কাছে ভারতের সেরা শ্যুটার রয়েছে। উড়ো ইমেল আসার পরই তড়িঘড়ি আম্বানির সিকিউরিটি ইনচার্জ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। এরপরই পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৭ ও ৫০৬(২) ধারায় অভিযোগ দায়ের করে। এরপর শনিবারই ফের ওই মেইল আইডি থেকেই আরেকটি হুমকি বার্তা আসে বলে অভিযোগ। তবে শনিবারের ওই হুমকিবার্তায় লেখা ছিল, আপনি আমাদের ইমেলের জবাব দেননি। এবার টাকার অঙ্ক ২০০ কোটি হয়ে গেল। না দিলে আপনার মৃত্যু পরোয়ানায় সই হয়ে গিয়েছে।

তবে তদন্তে নেমে পুলিশ জানতে পারে শাদাব খান নামক এক ব্যক্তির ইমেল আইডি থেকে আম্বানির কাছে ওই হুমকি বার্তা আসে। মুকেশের নিরাপত্তারক্ষীই প্রথম উড়ো মেসেজ দেখতে পেয়ে পুলিশের দ্বারস্থ হন। ইতিমধ্যে, অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...