Tuesday, February 24, 2026

পালানোর ছক বানচাল! সিউড়িকাণ্ডে জালে অন্যতম অ.ভিযুক্ত, অধরা মূল পাণ্ডা

Date:

Share post:

সিউড়ি হত্যাকাণ্ডের(Suri Murder) অন্যতম অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ। ধৃতের নাম মহম্মদ ইমরান (Md Imran)। অভিযুক্ত ইমরান সিউড়ির চুড়িপাড়ার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ (CCTV) দেখে তাকে চিহ্নিত করা হয়। খুনের সময় ঘটনাস্থলে বাইক নিয়ে ইমরান হাজির ছিল বলে তদন্তকারীদের দাবি। পুলিশ সূত্রে খবর, কলকাতা যাওয়ার ছক ছিল ইমরানের। তার আগেই সিউড়ির চুড়িপাড়া এলাকা থেকে তাঁকে পাকড়াও করে পুলিশ। তবে ঘটনার মূল অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, গত শুক্রবার রাতে সিউড়ি-সাঁইথিয়া বাইপাসের উপর দাঁড় করিয়ে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় ৩২ বছরের শেখ কুতুবউদ্দিনকে। শনিবার সকালে ওই যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নৃশংস সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে মহম্মদ ইমরানকে। সিউড়ি রেল স্টেশন লাগোয়া একটি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এদিকে ইমরানকে জেরা করে মূল অভিযুক্তের নাম জানতে পেরেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্তের নাম শেখ মুবারক। ওই অভিযুক্তের খোঁজে জেলার বিভিন্ন জায়গায় ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শেখ কুতুবউদ্দিন। তাঁর বাড়ি সাঁইথিয়া থানা এলাকার নবডাঙাল গ্রামে। ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে দু’জন যুবককে আটক করে। তারপরেই ইমরানকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে সিসিটিভি ক্যামেরায় হাড়হিম করা এই হত্যালীলার ছবি ধরা পড়েছে। সেই ফুটেজ থেকে পুলিশ জানতে পারে, ৩২ বছরের শেখ কুতুবউদ্দিনকে প্রথমে মারধর করা হয়। তারপর ইমরান বাইক নিয়ে বেরিয়ে গেলেও মুবারক সেখানে ছিল। সেই পাথর দিয়ে লাগাতার আঘাত করে যুবককে। এদিকে খুনের কারণ হিসাবে উঠে আসছে বিবাহবহির্ভূত সম্পর্কের তত্ত্ব। স্থানীয় সূত্রে খবর, কুতুবউদ্দিন প্রায়শই সিউড়ি শহরের কালীপুর গ্রামে যেতেন। যুবকের পরিবারের অভিযোগ, খুনের নেপথ্যে সেই তরুণীর যোগ রয়েছে।

 

 

 

spot_img

Related articles

ভোটের মুখে বড় ভাঙন পদ্ম শিবিরে, গোজিনায় তৃণমূলে যোগ দিলেন বিজেপি পঞ্চায়েত প্রধান-সহ ৫০০

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই পূর্ব মেদিনীপুরের ময়নায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হতে শুরু করেছে। বিজেপির জেলা কমিটির সদস্য...

মৃত সরকারি কর্মীর বকেয়া টাকা পাবেন বিবাহিত ও বিবাহবিচ্ছিন্ন কন্যারাও, নিয়মে বড় বদল নবান্নের

কর্মরত অবস্থায় কোনও রাজ্য সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর প্রাপ্য আর্থিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের আইনি জটিলতা কাটাল...

ফের বিদেশে ভারতের প্রতিনিধিত্ব সাংসদ অভিষেকের, একটি সংসদীয় দলের নেতৃত্বে লোকসভার দলনেতা

ফের বিশ্বের দরবারে ভারতের প্রতিনিধিত্ব করবেন তৃণমূল সাংসদ তথা লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৬০-এর বেশি দেশের...

ঝাড়খণ্ডের কাসারিয়ার কাছে ভেঙে পড়ল এয়ার অ্যাম্বুলেন্স: ৭ জনের মৃত্যুর আশঙ্কা

ফের এক বিমান দুর্ঘটনা যেখানে সাতজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল একটি এয়ার...