Tuesday, April 7, 2026

রাজনৈতিক দলের আয়ের উৎস সাধারণের জানার অধিকার নেই: শীর্ষ আদালতকে বলল কেন্দ্র

Date:

Share post:

রাজনৈতিক দলগুলির আয়ের উৎস কী তা জানার অধিকার নেই সাধারণ মানুষের। সোমবার শীর্ষ আদালতে এমনই আজব দাবি করল কেন্দ্রের মোদি সরকার। এদিন সুপ্রিম কোর্টে ‘নির্বাচনী বন্ড’ (Electoral Bond) সংক্রান্ত মামলায় অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি জানান, সংবিধান সবকিছু জানার অধিকার দেয় না জনতাকে। বিশেষ ক্ষেত্রে যুক্তিসঙ্গত গোপনীয়তার প্রসঙ্গ তোলেন তিনি। যার জেরেই তথ্যের অধিকার আইন সব জায়গায় খাটে না বলে দাবি করেন অ্যাটর্নি জেনারেল।

এদিন অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, যে নির্বাচনী বন্ড স্কিম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেটি অনুদানদাতাকে গোপনীয়তার সুরক্ষা দেয়। স্বচ্ছতার সঙ্গে অর্থ প্রদানের ব্যবস্থা করে। পাশাপাশি করদানের যাবতীয় বাধ্যবাধকতা মেনে চলে। এই পদ্ধতি কোনওরকম আইনি অধিকারকে লঙ্ঘন করে না বলেই জানান ভেঙ্কটরামানির। সে প্রসঙ্গেই তিনি বলেন, সংবিধান সবকিছু জানার অধিকার দেয় না জনতাকে।

প্রসঙ্গত, ২০২১ সালে পশ্চিমবঙ্গ ও অসম বিধানসভা ভোটের আগে নির্বাচনী বন্ডের বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। মামলাকারীরা অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলির অবৈধ এবং বিদেশ থেকে এই বন্ডের মাধ্যমে টাকা পেতে পারে। এর ফল গণতন্ত্র ধ্বংস হবে। যদিও কোনও রাজনৈতিক দলই এই দাবি মানতে চায়নি। শীর্ষ আদালতে এই মামলা উঠেছে বৃহত্তর বেঞ্চে। ৩১ অক্টোবর অথবা ১ নভেম্বর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। তার আগেই শীর্ষ আদালতে মামলার প্রেক্ষিতে কেন্দ্রের মত জানিয়ে দিলেন অ্যাটর্নি জেনারেল।

Related articles

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...