Thursday, April 9, 2026

ভয়াবহ অগ্নিকাণ্ড বাস ডিপোয়, দাউদাউ করে জ্বলল ৪০টি বাস

Date:

Share post:

বেঙ্গালুরুর বাস ডিপোয় ভয়াবহ আগুন। দাউদাউ করে জ্বলল ৪০টি বাস। ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে আগুন। সোমবার এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর বীরভদ্র নগরের কাছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। তবে হতাহতের কোনও খবর মেলেনি।

পুলিশ জানিয়েছে, কীভাবে অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও জানা যায়নি। পুলিশ আধিকারিকরা প্রাথমিকভাবে অনুমান করছেন, শর্ট সার্কিট থেকে বাসে আগুন লেগেছে। তবে কীভাবে আগুন লাগলো তার তদন্ত শুরু হয়েছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিডিও বর্তমানে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে এদিন দমকল বাহিনীর ১০টি ইঞ্জিনের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ৪০টি বাস পুড়ে যাওয়ায় বিশাল অঙ্কের টাকার ক্ষতি আশঙ্কা করা হচ্ছে।

Related articles

মাছ উৎপাদনে সাবলম্বী বাংলা: ‘আমোদি-প্রমোদিবাবুদের’ ধুয়ে দিয়ে জানালেন তৃণমূল সুপ্রিমো

মাছে-ভাতে বাঙালির পাতে নজর গেরুয়া শিবিরের। আমিষ খাওয়া নিয়ে বেশিরভাগ বাঙালিকে তীব্র কটাক্ষ করা বিজেপির (BJP) ভোলবদল। কারণ,...

IPL:কেকেআর ম্যাচের আগে প্রকাশ্যে পন্থের গুণ, জানুন আবহাওয়ার আপডেট

লক্ষ্মীবারের বৃষ্টি ভেজা সন্ধ্যায় ইডেনে বঙ্গ-ভঙ্গ। কেকেআর (KKR) খেলতে নামছে কলকাতার শিল্পপতির দল লখনউ সুপার জায়ান্টাসের(LSG) বিরুদ্ধে। কলকাতার...

IPL: নায়ক হওয়ার দিনেই খলনায়ক, দিল্লি সাজঘরেও একা হয়ে গেলেন মিলার!

হিরো হওয়ার ম্য়াচে ট্রাজিক ডেভিড মিলার(David Miller)। বুধবার রাতে গুজরাট টাইটান্সের (Gujarat Titans) বিরুদ্ধে জয়ের দুয়ারে গিয়েও ১...

১০০০ কোটির কেলেঙ্কারি হুমায়ুনের, জড়িত প্রধানমন্ত্রীর দফতরও! ফাঁস করল তৃণমূল

ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবীরের (Humayun Kabir) আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের...