Monday, April 13, 2026

পর্যটক টানতে থাইল্যান্ডের জন্য ৬ মাসের ভিসা নীতি শিথিল

Date:

Share post:

থাইল্যান্ডে আগামী মাস থেকে ২০২৪ এর মে পর্যন্ত ভারত থেকে আসার জন্য ভিসা লাগবে না। আরও পর্যটকদের আকর্ষণ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। থাইল্যান্ড সেপ্টেম্বরে চিনা পর্যটকদের জন্য ভিসার প্রয়োজনীয়তা বাতিল করেছে।

সর্বশেষ সরকারি তথ্য অনুসারে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত, থাইল্যান্ডে ২২ মিলিয়ন দর্শনার্থী ছিল। এখনও পর্যন্ত এই বিনামূল্যে ভিসা প্রদানের প্রকল্পটি, একটি পাইলট প্রকল্প হিসাবে চালু করা হচ্ছে।থাইল্যান্ডের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হল পর্যটন। এখানকার পর্যটনের অন্যতম প্রধান উৎস হল ভারতীয় পর্যটকরা। গত সেপ্টেম্বর মাসে থাইল্যান্ডের মোট ২০ হাজার ভারতীয় পর্যটকের পা পড়েছিল,যা মোট পর্যটকের ২৬ শতাংশ। দ্বিতীয় স্থানে ছিল চিনা পর্যটকরা। সেপ্টেম্বরে ৮ হাজার চিনা পর্যটক বেড়াতে এসেছিলেন থাইল্যান্ডে।

আশা করা হচ্ছে বিনামূল্যে ভিসা দেওয়ার ফলে আগামী বছরে পর্যটকের সংখ্যা বেড়ে ৫০ হাজার হবে।প্রসঙ্গত, ভারতীয় নাগরিকদের এন্ট্রি ফি হিসেবে থাইল্যান্ড ২০০০ বাহত বা ৪,৪৫২ টাকা নেয়।  সেই দেশে নেমেও ভিসার জন্য আবেদন করা যায়। একে বলা হয় ভিসা অন অ্যারাইভাল। এই ভিসা সেদেশে ১৫ দিনের জন্য বৈধ থাকে।

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...