Sunday, March 15, 2026

পাকিস্তানের কাছে ৭ উইকেটে হার বাংলাদেশের

Date:

Share post:

২০২৩ একদিনের বিশ্বকাপে বাজল প্রথম বিদায় ঘন্টা। ইডেনে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে কার্যত শেষ চারের দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ। মঙ্গলবার বাবর আজমদের কাছে সাত উইকেটে হেরে গেলেন শাকিব আল হাসানরা। টসে জিতে এদিন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করলেও তা আর হয়নি।

পরপর উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২০৪ রানে। যদিও মহমাদুল্লাহ ও শাকিব আল হাসান কিছুটা চেষ্টা করলেও তাঁরা আউট হতেই এক এক করে সমস্ত উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ইডেনের উইকেট ব্যাটারদের জন্য দারুণ। সেই উইকেটেও বাংলাদেশ রান করতে না পারায় অবাক বিশেষজ্ঞরাও। লিটন দাস ছাড়া কোনও ব্যাটারই রান পাননি। লোয়ার অর্ডারে মহমাদুল্লাহ ৭০ বলে ৫৬ রান করলেও সেঞ্চুরি পাননি। ৪৬ তম ওভারেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।

কখনোই প্রভাব দেখাতে পারেনি বাংলাদেশ। কখনোই মনে হয়নি ৩০০-র কাছাকাছি রান নিয়ে যাবেন বাংলাদেশ ব্যাটাররা। স্পিনাররা মার খেলেও পেসাররা বল করতে এলেই উইকেট তুলে নিয়েছেন পাক বোলাররা। ৩ উইকেট নেন শাহিন। ৩ উইকেট তুলে বাংলাদেশের লোয়ার অর্ডার ভেঙে দিয়েছেন মহম্মদ ওয়াসিমও। ২ উইকেট হ্যারিস রাউফের। একটা করে উইকেট ইফতিকার ও উসামা মিরের।

জবাবে ব্যাট করতে নেমে বিশেষ সমস্যায় পড়তে হয়নি পাকিস্তানকে। ওপেনাররাই জয়ের দোরগোড়ায় নিয়ে যান বাবরদের। শেষ অবধি দুই ওপেনারের উইকেট হারালেও জিততে সমস্যা হয়নি। ৬৯ বলে ৬৮ রান করে আউট হন আব্দুল্লাহ শফিক। ফকর জামান আউট হন ৭৪ বলে ৮১ রানের ইনিংস খেলে। এদিন ব্যর্থ হয়েছেন বাবর আজম। তিনি ৯ রান করে আউট হন। বাংলাদেশের হয়ে তিন উইকেট মেহদি হাসান মিরাজের।

আরও পড়ুন:কেন ৭৭ নম্বর জার্সি পরেন শুভমন? জানালেন নিজেই

 

spot_img

Related articles

৪ রাজ্য, ১ কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন নির্ঘণ্ট: ফলাফল ঘোষণা একই দিনে

একটি কেন্দ্র শাসিত অঞ্চলসহ চার রাজ্যে ভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। বাংলায় এবার দুই দফায় (two phases)...

১৭০ দিন পরে ঘরে ফিরলেন সোনম, আবেগঘন পোস্ট স্ত্রী গীতাঞ্জলির

শেষ পর্যন্ত লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুককে (Sonam Wangchuk) জেলমুক্ত করতে বাধ্য হয়েছে অমিত শাহর দফতর। প্রমাণিত হয়েছে...

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...