Wednesday, June 24, 2026

কেন ৭৭ নম্বর জার্সি পরেন শুভমন? জানালেন নিজেই

Date:

Share post:

চলতি বিশ্বকাপে সেভাবে এখনও নিজের সেরা ফর্মে নেই ভারতের তরুণ ক্রিকেটার শুভমন গিল। ডেঙ্গির কারণে চলতি বিশ্বকাপে ভারতের প্রথম দুটো ম‍্যাচে খেলতে পারেননি তিনি। তবে দলে ফিরেছেন তরুণ এই ওপেনার। তবে এরই মধ‍্যে নিজের এক গোপন রহস্য ফাঁস করলেন শুভমন। প্রথম থেকেই ভারতীয় দলে ৭৭ নম্বর জার্সি পরেন শুভমন। কেন ৭৭ নম্বর জার্সি পরেন, তা নিয়ে মুখ খুললেন গিল।

এদিন এক সাক্ষাৎকারে গিল বলেন,”অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের সময় আমি ৭ নম্বর জার্সি চেয়েছিলাম। ওটা আমার শুভ সংখ্যা। কিন্তু সেটা পাইনি। তাই ৭-এর পিছনে আরও একটা ৭ লাগিয়ে নিয়েছিলাম। তখন থেকেই আমার জার্সির নম্বর ৭৭।”

চলতি বিশ্বকাপে প্রথম দু’টি ম্যাচে খেলতে পারেননি শুভমন। ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল তিনি। এরপর পরের চারটি ম্যাচে খেলে তিনি, এখনও পযর্ন্ত করেছেন ১০৪ রান। এখনও অবধি সেভাবে রান করতে না পারলেও শুভমনের উপর ভরসা রাখছে দল। ভারতের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে মুম্বইতে। বৃহস্পতিবার সেই ম্যাচে খেলার জন্য মুখিয়ে রয়েছেন শুভমন।

আরও পড়ুন:২৪ ঘন্টা যেতে না যেতেই ফের মুখ্য নির্বাচক পদে ফেরার ইচ্ছা ইনজামামের, তবে রয়েছে একটি শর্ত

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...