Wednesday, June 24, 2026

বাংলা ভাষাতেই বাংলাদেশকে মাত করেছিলেন মাহি, ভাইরাল ভিডিও

Date:

Share post:

তিনি কলকাতার জামাই, দীর্ঘদিন রেলের টিকিট পরীক্ষকের কাজ করেছেন বাংলার খড়গপুরে। বাংলা তাঁর মাতৃভাষা না হলেও তাঁর সামনে কেউ বাংলা বললে দিব্বি বুঝতে পারেন। তবে কোনওদিন এ কথা বলেননি। যার কথা বলা হচ্ছে, তিনি হলেন ভারতের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর এই কৌশল দিয়েই একবার বাংলাদেশকে সমস্যায় ফেলেছিলেন মাহি। এক অনুষ্ঠানে এসে সে কথাই জানিয়েছেন মাহি।

মাঠের মধ্যে হোক বা বাইরে বাংলাদেশ ক্রিকেটাররা নিজেদের মধ্যে বাংলাতেই কথা বলেন। আর বাংলা জানা ধোনি তখন ব্যাট করছিলেন। ফলে বাকি সতীর্থরা বুঝতে না পারলেও লিটন দাসদের কথা বেশ বুঝতে পারছিলেন ধোনি। ভারতের প্রাক্তন ক্যাপ্টেন জানান, বাংলাদেশের বিরুদ্ধে একটা ম্যাচে সময় ব্যাট করছিলেন। সেই সময় বাংলাদেশ দলের কিপার বোলারকে বলে দিচ্ছিলেন ধোনিকে কোনদিকে বল করতে হবে। ধোনি যেহেতু বাংলা বোঝেন তাই বাংলাদেশের পরিকল্পনা বুঝতে ধোনির সুবিধা হয়েছিল এবং তিনি সেই অনুযায়ী খেলেছিলেন। ম্যাচের পর বাংলাদেশ দল বুঝতে পেরেছিল যে ধোনি বাংলা বুঝতে পারেন এবং তাঁদের পুরো পরিকল্পনাই বুঝে গিয়েছিলেন ধোনি।

ম্যাচ চলাকালীন এই ব্যাপারটা বুঝতে না পারলেও ম্যাচের পরে বাংলাদেশ ক্রিকেটাররা পরে ধোনির বাংলা বোঝার বিষয়টি বুঝতে পারেন। এরআগে ধোনি একবার বাংলাদেশের ফিল্ডিং শুধরে দিয়েছিলেন।

ধোনির বাংলা জানার ব্যাপারটা তেমন কেউই জানত না। তাঁর মুখ থেকে এই কথা শুনে সেখানে উপস্থিত দর্শকরা অবাক হয়ে গিয়েছিলেন। যেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:কেন ৭৭ নম্বর জার্সি পরেন শুভমন? জানালেন নিজেই

 

 

 

 

 

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...