Tuesday, June 23, 2026

জ্ব.লন্ত চি.তা থেকে উদ্ধার তাল তাল টাকার বান্ডিল!

Date:

Share post:

শ্মশানে চলছে চিতা, আচমকাই নজর গেল মৃতের বালিশের দিকে। সেখান থেকেই উদ্ধার ৫০০ টাকার নোটের বান্ডিল। তাড়াতাড়ি আগুন থেকে টাকা উদ্ধার করার পর দেখা গেল প্রায় ১৬ হাজার টাকার বেশিরভাগটাই পুড়ে গেছে। আর এই আধপোড়া টাকা নিয়েই বিপাকে ঘোজাডাঙ্গার বাসিন্দা ষাট বছরের মৃত নিমাই সর্দারের পরিবার। ছেলে পঞ্চানন সর্দার জানিয়েছেন, গত রবিবার তাঁর বাবা মারা যান। নিয়ম মেনে সৎকারের ব্যবস্থা করা হয়। আচমকাই চিতার আগুনের মধ্যে থেকে উদ্ধার হয় এই টাকা।

সূত্র বলছে, মৃতের ব্যবহারের বিছানার চাদর এবং তাঁর সঙ্গে বালিশটাও চিতার আগুনে দেওয়া হয়৷ কিছু সময় পরে পুড়ে যাওয়া বালিশের মধ্যে একটি ব্যাগ দেখতে পাওয়া যায়।সেই ব্যাগের মধ্য থেকে উদ্ধার হয় টাকার বান্ডিল। মৃতের পরিবারের সদস্যরা অনুমান করছেন যে, ভ্যান চালক নিমাই বাবু সকলের অজান্তে এভাবেই তাঁর রোজগার সঞ্চয় করছিলেন।আধপোড়া ১৬ হাজার টাকা থেকে যেটুকু উদ্ধার করা গেছে তার ভিত্তিতে হাবড়ার এক ব্যক্তি ৭ হাজার ১৫০ টাকা তুলে দিলেন মৃতের ছেলে পঞ্চানন সর্দারের হাতে৷

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...