Friday, June 5, 2026

হ্যাকিং সতর্কবার্তা: এবার অ্যাপেলকে তলব করার পথে সংসদীয় কমিটি

Date:

Share post:

বিরোধী সাংসদদের ফোন হ্যাকিংয়ের চেষ্টার অভিযোগ অভিযোগ উঠেছে কেন্দ্রের(Central) মোদি সরকারের(Modi Govt) বিরুদ্ধে। এই ঘটনার জেরে রীতিমতো বিপাকে কেন্দ্র সরকার। মুখ রক্ষার্থে ইতিমধ্যেই সরকারের তরফে বার্তা দেওয়ার পর এবার আই ফোন প্রস্তুতকারী সংস্থা অ্যাপেল কর্তাদের তলব করার বিষয়ে ভাবছে তথ্যপ্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি(Parliamentry Commitee)। কেন এই সতর্কবার্তা পাঠানো হয়েছে? অ্যাপেলের(Apple) কাছে হ্যাকিং সংক্রান্ত কোনও প্রমাণ রয়েছে কিনা সেবিষয়ে জানতে চাইবে এই কমিটি।

মঙ্গলবার একাধিক বিরোধী সাংসদদের আইফোনে সতর্কবার্তা পাঠানো হয় অ্যাপেলের তরফে। যেখানে স্পষ্টভাবে জানানো হয় রাষ্ট্রের মদতে আপনার আইফোন হ্যাক করার চেষ্টা হয়েছে। এই সতর্কবার্তা পাওয়ার পর সরব হন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “অ্যাপেল থেকে আমার কাছে একটি নোটিফিকেশন এসেছে। সেখানেই সাফ বলা হয়, রাষ্ট্রের মদতপুষ্ট সংস্থাগুলো আমার আইফোন হ্যাক করার চেষ্টা করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কি কোনও কাজ নেই? কেন্দ্রের এই ভয় দেখে আমার দয়া হচ্ছে।” মহুয়ার পর সরব হন আরও একাধিক বিরোধী সাংসদ। তালিকায় সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav) থেকে শুরু করে আপ সাংসদ রাঘব চাড্ডা, শশী থারুর, সীতারাম ইয়েচুরি, প্রিয়াঙ্কা চতুর্বেদীর মতো নেতৃত্বরা সরব হন এই নজরদারির বিরুদ্ধে। অভিযোগ করেন তাদের ফোনেও এমন মেসেজ এসেছে।

বিপাকে পড়ে এরপর বাধ্য হয়েই মাঠে নামে কেন্দ্রীয় সরকার। দুই কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রাজীব চন্দ্রশেখর জানিয়ে দেন, অ্যাপেলের বিরুদ্ধে তদন্ত করা হবে। কেন এই ধরনের বার্তা পাঠানো হচ্ছে জানতে চাওয়া হবে। তার পরই তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটি অ্যাপেল কর্তাদের তলব করবে বলে জানা যাচ্ছে।

Related articles

দিল্লিতে মারাত্মক কাণ্ড, ফ্ল্যাট থেকে উদ্ধার বাঙালি অধ্যাপিকার রক্তাক্ত দেহ! 

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালের (Debosmita Paul) রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মাথায় ভারী বস্তু...

রেশন কার্ড বাতিল নিয়ে বড় নির্দেশিকা, ‘ভুয়ো’ উপভোক্তা ছাঁটাইয়ে কী পদক্ষেপ নবান্নের

এসআইআরের চূড়ান্ত রিপোর্টের উপর ভিত্তি করে রাজ্যে 'অযোগ্য' রেশন উপভোক্তাদের কার্ড বাতিল (Ration Card Cancellation) সংক্রান্ত নির্দেশিকা জারি...

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...