Monday, April 13, 2026

দূ.ষণের মাত্রা বেড়েই চলেছে রাজধানীতে,নির্মাণ কাজ নি.ষিদ্ধ

Date:

Share post:

টানা ষষ্ঠ দিনেও দিল্লির বাতাসের গুণমানের কোনও উন্নতি লক্ষ্য করা গেল না। বুধবারেও রাজধানীর বাতাসের গুণমান ‘খুব খারাপ’ বলেই জানিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি)।সিপিসিবি জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানীর বাতাসের গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ৩৭৩। সকাল থেকেই রাজধানীর বুকে একটা ধোঁয়াশার আস্তরণ দেখা গিয়েছে।বুধবার দিল্লির একিউআই ছিল ৩৫১। এই মরশুমে বুধবার রাজধানীর বাতাসের গুণগত মান সবচেয়ে খারাপ ছিল।বৃহস্পতিবার সেই পরিস্থিতিকেও ছাপিয়ে গেল।

রবিবার থেকে বাতাসের গুণগত মান ক্রমেই খারাপ হয়েছে রাজধানীতে। সিপিসিবির তথ্য বলছে, রবিবার একিউআই ছিল ৩২৫। সোমবার সেটি ৩৪৭-এ পৌঁছয়। সোমবার দিল্লির বেশ কিছু এলাকার বাতাসের গুণগত মান ‘খুব খুব খারাপ’ পর্যায়ে চলে গিয়েছিল। তার মধ্যে রয়েছে জহাঙ্গিরপুরী। সেখানে একিউআই পৌঁছয় ৫৬৬-তে। রাজধানীর বাতাসের গুণগত মান ক্রমশ খারাপ হতে থাকায়, দূষণ ঠেকাতে এ বার ডিজেলচালিত বাসের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে বাধ্য হয়েছে দিল্লি সরকার।

লাগাতার ছয় দিন রাজধানী দিল্লির মাত্রাতিরিক্ত বায়ুদূষণ আবারও ঘরবন্দি করছে দিল্লির  মানুষকে। ইতিমধ্যেই সরকারিভাবে বেশ কিছু নির্দেশিকাও জারি করা হয়েছে দূষিত বাতাসের হাত থেকে বাঁচার জন্য। উল্লেখ্য, ৩০১ থেকে ৪০০-র  মধ্যে বায়ুর গুণগত মান  থাকলে তা ‘খুব খারাপ’ ধরা হয়। বৃহস্পতিবার সকালে রাজধানীতে দূষণের সঙ্গে ছিল  কুয়াশা । এদিন  সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস।  আনন্দ বিহার, বাওয়ানা, মুন্ডকা এবং পাঞ্জাবি বাগের বায়ুর গুণমান পর্যবেক্ষণকেন্দ্রে বায়ুর গুণমান সূচক ( এ কিউ আই) গুরুতর বিভাগে । রাজধানীর ২৮টি মনিটরিং সেন্টারেই  এ কিউ আই লেভেল  খুবই খারাপ বিভাগে রয়েছে।

পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশে  খড় পোড়ানোর ঘটনা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেই পরিবেশ বিজ্ঞানীরা  আগামী দুই সপ্তাহের মধ্যে দিল্লি-এনসিআর অঞ্চলে দূষণের আরও বৃদ্ধি পাওয়ার সতর্কতাও জারি করেছেন ।পরিবেশবিদদের মতে নভেম্বরের শুরুতেই যেভাবে ধোঁয়াশায় ঢাকা পড়েছে রাজধানী তা দিল্লির জন্য উদ্বেগজনক পরিস্থিতি, কারণ বায়ুর গুণমান সূচক ইতিমধ্যে অনেক এলাকাতেই ৪০০ পেরিয়ে গেছে।  চিকিৎসকদের মতে এতে শিশু ও বয়স্কদের হাঁপানি ও ফুসফুসের সমস্যা বাড়তে পারে।

দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বলেছেন যে,  টানা পাঁচদিন গুনগত মান ৪০০ র ওপরে থাকলে  রাজধানী সংলগ্ন এলাকায় নির্মাণ কাজ নিষিদ্ধ করা  হবে। ইতিমধ্যেই সরকার যানবাহন দূষণ রোধ করতে “লাল আলো অন গাড়ি বন্ধ” চালু করেছে এবং যানবাহন দূষণ কমাতে ১ হাজার টি সিএনজি বাস ভাড়া করার পরিকল্পনা করেছে।

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...