Monday, April 6, 2026

সঙ্ক.টজনক অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা! হাসপাতালে গেলেন নোবেলজয়ী

Date:

Share post:

বাড়িতে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের (Abhijit Binayak Bandopadhyay) মা নির্মলাদেবী। গতকাল তাঁকে দেখতে বেসরকারি হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ কিছুক্ষণ আগেই মায়ের কাছে পৌঁছেছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ। বিমানবন্দর থেকে সোজা বেসরকারি হাসপাতালে পৌঁছে যান তিনি। সেখানে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনরা (Arup Biswas, Indranil Sen)আগে থেকেই উপস্থিত ছিলেন। চিকিৎসকরা জানাচ্ছেন নির্মলা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত সংকটজনক।

পারিবারিক সূত্রে খবর বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন নির্মলা দেবী। তিনি পালমোনারি সমস্যায় ভুগছেন। কিছুদিন আগে বাড়িতে পড়ে গিয়েছিলেন, তখন থেকেই চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু পরশুদিন পড়ে যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত তাঁর জ্ঞান আসেনি। মস্তিষ্কের রক্তক্ষরণ নিয়ে উদ্বেগ বাড়ছে চিকিৎসকের।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...