Friday, April 3, 2026

সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি  

Date:

Share post:

সুপ্রিম কোর্টে (Supreme Court of India) ফের পিছিয়ে গেল ডিএ মামলার (DA Case) শুনানি। দেশের শীর্ষ আদালত শুক্রবার সাফ জানিয়েছে, আগামী ফেব্রুয়ারি (February) মাসে ফের এই মামলার পরবর্তী শুনানি হবে। এর আগে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) মামলাকারীদের পক্ষে রায় দেওয়ার পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য।

২০২২ সালের ৩ নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। যার প্রথম শুনানি হয় ২৮ নভেম্বর। ওই দিনই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় পরবর্তী শুনানি ৫ ডিসেম্বর অর্থাৎ ওই দিনই মামলা শেষ হবে। পরে রাজ্য আইনজীবী বদল করে অভিষেক মনু সিংভির হাতে দায়িত্ব তুলে দেয়। এরপর থেকে একের পর এক তারিখ দেওয়া হলেও নানা কারণে পিছিয়ে গিয়েছে শুনানি। এরপর ৩ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হলেও লাভের লাভ কিছুই হল না। ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি।

উল্লেখ্য, ২০২২ সালের ২০ মে রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। রাজ্যের যুক্তি ছিল, কলকাতা হাই কোর্টের সিদ্ধান্ত মেনে ডিএ দিতে হলে প্রায় ৪১ হাজার ৭৭০ কোটি টাকা খরচ হবে। যা রাজ্য সরকারের পক্ষে এই মুহূর্তে দেওয়া একেবারেই অসম্ভব।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...