Friday, June 26, 2026

রাজস্থানের ২৫ জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হা.না!

Date:

Share post:

নির্বাচন (Assembly Election) যত এগিয়ে আসছে ততই বিরোধী রাজ্যে সক্রিয় হচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। শুক্রবার সকাল থেকেই রাজস্থানের ২৫ টি জায়গায় ED তল্লাশি শুরু হয়েছে (Enforcement Directorate in Rajasthan)। রাজধানী জয়পুর (Jaipur) ছাড়াও তল্লাশি চলছে দৌসাতে। রাজস্থানের জল জীবন মিশন (Jal Jivan Mission) দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সুবোধ আগরওয়াল (Subodh Agarwal) নামে এক সরকারি আধিকারিকের বাড়িতে হানা দিয়েছে ইডি (ED)।

সম্প্রতি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলেকে তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। তল্লাশি হয় রাজস্থানের কংগ্রেস সভাপতির বাড়িতেও। এই নিয়ে সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছিলেন গেহলট। মোদি সরকার এজেন্সি রাজনীতি করে বিরোধীদের কন্ঠ রোধ করতে চাইছে বলে তোপ দেগেছে কংগ্রেস। বেআইনি আর্থিক তছরুপের মামলায় বেশ কয়েকজন ED-র র‌্যাডারে রয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে।বেআইনিভাবে টেন্ডার পাওয়া, বিল পাশ করিয়ে নেওয়া ও অনৈতিক কাজ করানো – এইসব ক্ষেত্রেই জনস্বাস্থ্য ও ইঞ্জিনিয়ারিং বিভাগে দুর্নীতি হয়েছে বলে মনে করছেন ইডি আধিকারিকরা। গত সেপ্টেম্বর মাসেও মরু রাজ্য জুড়ে তল্লাশি চালানো হয়েছিল। বিরোধীরা বলছে, যেভাবে দেশে বিজেপি সরকার জনপ্রিয়তা হারাচ্ছে তাতে রাজ্যগুলির আসন্ন নির্বাচন এবং আগামী বছরের লোকসভা নির্বাচনে পায়ের তলার মাটি খুঁজে পেতে ক্ষমতার অপব্যবহার করছে মোদি সরকার।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...