Friday, June 26, 2026

পেঁয়াজের ঝাঁজে মধ্যবিত্তের চোখে জল, বিক্ষোভ তৃণমূল বিধায়কের

Date:

Share post:

পেঁয়াজের ঝাঁজে মধ্যবিত্তের চোখে জল। ইতিমধ্যেই পেঁয়াজের দাম আশি ছুঁয়েছে। দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না দাম। এই অভিযোগ তুলে এবার পথে নামল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। দাম বাড়ার প্রতিবাদে পেঁয়াজের মালা পরে মিছিল তৃণমূল বিধায়কের। জ্বালানীর দাম বাড়ায় পাল্লা দিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম।

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে চুঁচুড়া ঘড়ির মোড় থেকে খরুয়া বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল সংগঠিত হয়। মিছিল করে গিয়ে খরুয়া বাজারে হয় বিক্ষোভ। মিছিলে অংশ নেওয়া তৃণমূল নেতৃত্বের গলায় ছিল পেঁয়াজের মালা।

বিক্ষোভ প্রসঙ্গে ইরিণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন, “পেঁয়াজের দাম আশি, তেলের দাম গ্যাসের দাম চড়া এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। কেন্দ্র নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। একমাত্র তৃণমূল মানুষের পাশে আছে, আর দাঁড়ানোর কেউ নেই।” তাঁর আরও সংযোজন, “২০২৪ সালে বিজেপিকে হঠাতে সেই মানুষের আশীর্বাদ চাই। রাজ্য সরকারের টাস্ক ফোর্স আছে, কিন্তু কেন্দ্র সরকার দাম নিয়ন্ত্রণ করে। তেলের দাম বাড়ায় পেঁয়াজের দাম বাড়ছে। এখানে রাজ্যের কিছু করার নেই।”

আরও পড়ুন:আজকের দিনে কী ঘটেছিল জানেন কি?

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...