Monday, April 6, 2026

টলিউডের নক্ষত্রপতন: চলে গেলেন পরিচালক গৌতম হালদার!

Date:

Share post:

শেষ হল আরও এক অধ্যায়। প্রয়াত হলেন বিশিষ্ট চিত্রপরিচালক গৌতম হালদার (Goutam Haldar)। আজ সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে পরিবার সূত্রে জানা গেছে। পরিচালকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন টলিউডের (Tollywood) বিশিষ্ট শিল্পীরা।

কাজের সংখ্যা নয়, গুণগত মানের ওপর জোর দিতেন গৌতম হালদার। বলিউডের অভিনেত্রী বিদ্যা বালানের (Vidya Balan) প্রথম ছবির পরিচালক ছিলেন তিনি। ২০০৩ সালে মুক্তি পায় ‘ভালো থেকো’। বিদ্যা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, দেবশঙ্কর হালদার প্রমুখ। সেরা অডিয়োগ্রাফি, সেরা সিনেমাটাগ্রাফির জাতীয় পুরস্কার-সহ বিশেষ জুরি পুরস্কার পায় এই সিনেমা।

২০১৯ সালে রাখি গুলজারকে নিয়ে তৈরি করেছিলেন ‘নির্বাণ’ সিনেমা। ফিচার ফিল্মের পাশাপাশি ডকুমেন্টরি এবং নাট্য জগতের সঙ্গেও তাঁর বিশেষ সম্পর্ক ছিল। দীর্ঘ কেরিয়ারে তিনি প্রায় ৮০টি নাটক নির্দেশনা করে ছিলেন। ১৯৯৯ সালে সরোদশিল্পীকে নিয়ে গৌতম তৈরি করেন ‘স্ট্রিংস ফর ফ্রিডম’ তথ্যচিত্রটি। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নাটকটিও নির্দেশনা করেন ।শুক্রবার সকালে তিনি অসুস্থ বোধ করায় হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...