Saturday, April 4, 2026

‘রিলস’ বানানো যাবে না চলন্ত ট্রেনে! জারি নি.ষেধাজ্ঞা, করা হবে জ.রিমানাও

Date:

Share post:

বিপদ এড়াতে এবার চলন্ত ট্রেনে মোবাইল থেকে রিলস বানানোয় নিষেধাজ্ঞা জারি করল রেল। নিষেধ না মানলে জরিমানার কোপে পড়তে হবে যাত্রীদের। এতদিন চলন্ত ট্রেনে রিলস বানানো দেখলে সতর্ক করে ছেড়ে দেওয়া হত। এবার জরিমানা চালু করল রেল। জরিমানার পরিমাণ ২০০ থেকে ৫০০ টাকা। যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত বলে রেল সূত্রের খবর।

জানা গিয়েছে, ইউটিউবে রিলসের দৃশ্য আপলোড করে রোজগার বাড়াতে শুধু যুবক-যুবতীরাই নয়, বেশি বয়সিরাও জীবনের ঝুঁকি নিয়েও রিলস বানাচ্ছেন। কারণ ঝুঁকিপূর্ণ রিলসের ‘ভিউয়ার্স’ অনেক বেশি। এর জন্য চলন্ত ট্রেনের গেট থেকে ঝুলে বা ট্রেনের সামনে দাঁড়িয়ে রিলস তৈরির প্রবণতা বেড়েছে। আবার কামরার মধ্যে রিলস মেকারদের দৌরাত্ম্যে অন্য যাত্রীদের স্বাচ্ছন্দ্য নষ্ট হওয়ারও অভিযোগ উঠছে। রিলস তৈরির প্রতিবাদ করলেই দুর্ব্যবহার করছেন রিলস মেকাররা। এইসব কারণেই রেল কর্তৃপক্ষের চলন্ত ট্রেনে রিলস তৈরিতে রাশ টানার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন যাত্রীরা।

আরও পড়ুন- নতুন দুই জাতীয় সড়কের জন্য প্রস্তুতি তুঙ্গে রাজ্যের

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...