Saturday, April 4, 2026

লেবানন-ইজরায়েল সীমান্তে ইমা.ম ব্রি.গেড! গাজা ঘিরে ফেলার দাবি ইজরায়েলি সেনার

Date:

Share post:

ইজরায়েলি সেনার (Israel army) বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে নামছে ইরান (Iran)? পশ্চিম এশিয়ার কয়েকটি সূত্র বলছে ইরান থেকে কয়েক হাজার যোদ্ধা ইতিমধ্যেই সিরিয়ার পথ ধরে লেবানন-ইজরায়েল সীমান্তে (Lebanon-Israel border) পৌঁছেছে। পরিস্থিতির দিকে নজর রাখছে ইজরাইল। মনে করা হচ্ছে গাজ়ার হামাস, লেবাননের হিজ়বুল্লা, ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর পরে ইরানের ইমাম হুসেন ব্রিগেড এবার সরাসরি লড়াইয়ে নামতে চলেছে। যদিও এর মাঝেই ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজা সিটি ঘিরে ফেলেছে বলে দাবি করেছে। পাল্টা হামাস গোষ্ঠীও গাজার ভূগর্ভস্থ সূড়ঙ্গ থেকে পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রতিরোধ কতক্ষণ টিকবে তা নিয়ে বাড়ছে সন্দেহ। ইজরায়েল জানিয়েছে, গত শুক্রবার থেকে স্থলপথে সামরিক অভিযান শুরু হওয়ার পর, তাঁদের ১৮ জন সৈন্যের মৃত্যু হয়েছে। অন্যদিকে, কয়েক ডজন হামাস জঙ্গিকে তাঁরা হত্যা করেছে।

লেবাননে ক্রমশ সক্রিয় হচ্ছে ইজরায়েলি সেনা। সীমান্ত সংলগ্ন ইজরায়েল ভুখণ্ডে ২৫ থেকে ৩০টি ক্ষেপণাস্ত্র উড়ে আসার পরই হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লা। এবার ইজরায়েলের সেনার তরফে বলা হচ্ছে, লেবাননের হিজ়বুল্লা যোদ্ধাদের সঙ্গে যুদ্ধে অংশ নিতেই ইরান সেনার প্রশিক্ষিত বাহিনী সেখানে পৌঁছেছে। এর আগেও লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার সঙ্গে যৌথ ভাবে ইজরায়েলের বিরুদ্ধে লড়েছে এই বাহিনী।

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...