Tuesday, June 23, 2026

শিশির অধিকারীর সম্পত্তির খতিয়ান তুলে আর্থিক বেনিয়ম নিয়ে প্রশ্ন কুণালের

Date:

Share post:

কাঁথির অধিকারী পরিবারের আয় বহির্ভূত সমস্ত সম্পত্তির হিসেব ২৪ ঘণ্টার মধ্যে সামনে আসবে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করে শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক থেকে দাবি করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা কুণাল ঘোষ। ২৪ ঘন্টা কাটেনি তার আগেই শনিবার সকাল ১১টা ২০মিনিট নাগাদ সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত তথ্য ফাঁস করলেন কুণাল।

এদিন নিজের এক্স হ্যান্ডেলে কাঁথির সাংসদ তথা শুভেন্দুর বাবা শিশির অধিকারীর সম্পত্তির বৃদ্ধি ও হ্রাস নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। শিশির অধিকারীর সম্পত্তির বিবরণ সংক্রান্ত বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরে কুণাল জানতে চেয়েছেন, “পরিসংখ্যান সত্য নাকি ভুল? ১০ লাখ কীভাবে ১০ কোটি টাকা হল? কীভাবে ১০ কোটি কমে ৩ কোটিতে এলো? এটা কি জাদু?”

শিশিরবাবুর সম্পত্তির খতিয়ান তুলে ধরার জন্য কুণাল ঘোষ জাতীয় নির্বাচন কমিশন এবং ভারত সরকারকে দেওয়া কাঁথির সাংসদের বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। যেখানে দেখা যাচ্ছে, ২০০৯ সালে সাংসদ শিশির অধিকারী যখন লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন, তখন তিনি হলফনামায় নির্বাচন কমিশনকে জানিয়েছিলেন, তাঁর সম্পত্তির পরিমাণ ১০ লাখ টাকার কিছু বেশি। আবার তার তিন বছরের মধ্যে, ২০১২ সালে যখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন ভারত সরকারকে জমা দেওয়া তথ্যে দেখা যাচ্ছে শিশিরবাবুর সম্পত্তির পরিমাণ ১০ কোটির কিছু বেশি। অর্থাৎ, কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর মাত্র ৩ বছরে শিশির অধিকারীর সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ১০ লাখ থেকে বেড়ে হয়েছিল ১০ কোটি! আবার ২০১৯ সালে লোকসভার সময় কমিশনকে জমা দেওয়া শিশিরবাবুর তথ্য অনুযায়ী অদ্ভূতভাবে তাঁর সম্পত্তির পরিমাণ ৩ কোটির কিছু বেশি! সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষের দেওয়া এই তথ্য মুহূর্তে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

উল্লেখ্য, ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী পরিবারের সমস্ত বেহিসেবি সম্পত্তি সামনে আসবে। সমস্ত আর্থিক বেনিয়ম সামনে আসবে। তথ্য-পরিসংখ্যান দিয়ে দেখানো হবে, কী কী আর্থিক বেনিয়ম হয়েছে। হিসেবে গরমিল হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে অধিকারী ব্রাদার্স, অধিকারী প্রাইভেট লিমিটেডের আর্থিক দুর্নীতি সামনে আসবে। সব কিছুর উত্তর দিতে হবে।এভাবেই কাঁথির অধিকারী পরিবারের বিরুদ্ধে তোপ দেগে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। যেমন কথা তেমন কাজ, ২৪ ঘন্টা কাটার অনেক আগেই বিস্ফোরক তথ্য তুলে ধরলেন কুণাল ঘোষ।

আরও পড়ুন:জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দুদিনের মধ্যেই আবহাওয়ায় বিরাট পরিবর্তন!

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...