Tuesday, June 23, 2026

জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দুদিনের মধ্যেই আবহাওয়ায় বিরাট পরিবর্তন!

Date:

Share post:

শুক্রবার সন্ধ্যা থেকে বৃষ্টি ভিজেছে দক্ষিণবঙ্গ (Rain in South Bengal)। কোথাও হালকা বৃষ্টি কোথাও আবার ঝেঁপে দু এক পশলা। তবে গতকাল রাত থেকেই তাপমাত্রার পারদ নেমেছে। শনিবারও রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

হাওয়া অফিসের কর্তারা বলছেন সোমবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে। মঙ্গলবার থেকে পারদ নেমে শীতের আমেজ অনুভূত হবে। যদিও আজ এবং আগামিকাল হেমন্তের আবহাওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার সংঘাতে রাজ্যে এই অকাল বৃষ্টি বলে জানাচ্ছে IMD। কলকাতায় আজ সকাল থেকেই মেঘলা আকাশ। বিকেলের পর থেকে উত্তর ও উত্তর পশ্চিমী হাওয়া বইবে। মহানগরীর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে তাদের অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক হওয়ার কারণে এবার থেকে ওয়েদার সংক্রান্ত যেকোনও আপডেট মিলবে নতুন সোশ্যাল মিডিয়া পেজে। ইতিমধ্যেই সেই লিংক শেয়ার করা হয়েছে ।

Related articles

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীনাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...

বৈভবের হাতে জাতীয় দলের জার্সি, ভারতীয় শিবিরে ফের চোটের ধাক্কা

সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙতে চলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi )। ভারতীয় সিনিয়র দলে অভিষেক হতে চলেছে কিশোর ক্রিকেটারের। মঙ্গলবার...

নিজের জবাবি ভাষণের মধ্যেই কুণালকে বলতে দিলেন মুখ্যমন্ত্রী, কী আশ্বাস শুভেন্দুর!

বিধানসভায় নিজের জবাবি ভাষণের মধ্যেই বিরোধীদলের বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বলতে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...