Saturday, March 21, 2026

আজ কেরালার বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, ভুল শুধরে জয়ের খোঁজে লাল-হলুদ

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। বারবার এগিয়ে থেকেও ম্যাচ হারার প্রবণতা চলতি আইএসএলেও কাটাতে পারেনি ইস্টবেঙ্গল। গত দু’টি ম্যাচে হার তারই প্রমাণ। শনিবার ঘরের মাঠে যুবভারতী ক্রীড়াঙ্গনে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামার আগে তাই সতর্ক লাল-হলুদ বাহিনী। কোচ কার্লেস কুয়াদ্রাত অবশ্য মনে করছেন, গতবারের মানসিকতার প্রভাব কোনওভাবেই এবারের পারফরম্যান্সে পড়ছে না।

কুয়াদ্রাত ম্যাচের আগে বলেন,”গতবারের মানসিকতার প্রভাব এবারও পড়ছে, এটা বলা ঠিক হবে না। এবার আমাদের নতুন দল, নতুন প্রকল্প। কিছু কিছু জায়গায় আমাদের এখনও ভুল শোধরাতে হবে। এই মরশুমে দশটার মধ্যে আমরা পাঁচটা ম্যাচ জিতেছি। এটা ভাল লক্ষণ। হারার জায়গা থেকেও আমরা জিতেছি, ড্র করেছি। এই অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতে উন্নতি করতে সাহায্য করবে। আমরা আরও সতর্ক হয়ে খেলতে পারব পরের ম্যাচগুলোতে।”

কেরালা ব্লাস্টার্স শক্ত প্রতিপক্ষ। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচ নম্বরে। সেখানে ইস্টবেঙ্গল ৯ নম্বরে। ক্লেটন সিলভারা দ্বিতীয়ার্ধে হতোদ্যম হয়ে পড়ে ম্যাচ থেকে হারিয়ে যাচ্ছে। ম্যাচে লাল-হলুদের সম্ভাবনা নিয়ে কুয়াদ্রাত বলেন, “আমরা ভাল লড়াই করব। সমর্থকরা নিশ্চয় আমাদের পাশে থাকবেন। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে হয়তো জিতব আমরা। যেভাবে হায়দরাবাদের বিরুদ্ধে জিতেছিলাম। সমর্থকদের পাশে নিয়ে এই ম্যাচে জয়ে ফেরার ভাল সুযোগ রয়েছে আমাদের সামনে। ”

নবাগত বিদেশি সেন্টার ব্যাক হিজাজি মাহের যে মাঠে নামার জন্য তৈরি, তাও এদিন জানিয়েছেন ইস্টবেঙ্গল কোচ। আক্রমণে ক্লেটন সিলভার সঙ্গে শুরু করতে পারেন জেভিয়ার সিভেরিও। প্র্যাকটিসে চোট পেলেও ফিট নন্দকুমার।

আরও পড়ুন:ছি.টকে গেলেন হার্দিক, অলরাউন্ডারের বদলি নিয়ে ভারতীয় শিবিরে অস্ব.স্তি!

 

Related articles

রেড রোড থেকে লাল মসজিদ, বৃষ্টি মাথায় ইদের সকালে মানুষের পাশে মমতা-অভিষেক

পবিত্র ইদের (Eid) সকালে বৃষ্টি মাথায় নিয়ে কলকাতার রেড রোডে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

শনির সকালে ঝিরঝিরে বৃষ্টি, একধাক্কায় কলকাতায় ৬ ডিগ্রি পারদ পতন!

রাতভর ঝড়বৃষ্টির কারণে নিম্নমুখী সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার সকালে যা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস শনিবার সকালে মহানগরীর সেই তাপমাত্রা...

খুশির ইদে আজ রেড রোডে নমাজ পাঠ, উপস্থিত থাকবেন মমতা-অভিষেক

বাংলা তথা দেশজুড়ে আজ খুশির ইদ (Eid) উৎসব। সম্প্রীতির বার্তা সামনে রেখে প্রতিবছর বঙ্গজুড়ে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

কর্মজীবন, অর্থভাগ্য, স্বাস্থ্য ও সম্পর্ক—সব দিকেই গ্রহ-নক্ষত্র দিচ্ছে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। চলুন, একটু ভিন্ন ঢঙে দেখে নেওয়া যাক আজকের...