Monday, June 8, 2026

রেশন মা.মলায় অঙ্কিত ইন্ডিয়ার একাধিক অফিসে ত.ল্লাশি,বাকিবুর যোগের দাবি ইডির

Date:

Share post:

রেশন মামলায় তদন্তে ইডি দুদিন ধরে তল্লাশি অভিযান চালাচ্ছে রেশন ডিলার থেকে শুরু করে বিভিন্ন  চাল ও আটা কলে। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে উলুবেড়িয়ায় অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের চালকলে তল্লাশি চালানো হয়।এরই পাশাপাশি শনিবার সকাল আটটা থেকে শুক্রবার দুপুর পর্যন্ত এজেসি বোস রোডে অঙ্কিত ইন্ডিয়ার অফিসে তল্লাশি চালায় ইডি। রেশনের আটা এনে প্যাকেটবন্দি করে খোলা বাজারে বিক্রি হত বলে  ইডি সূত্রে দাবি করা হয়েছে। কলকাতা-সহ চার জেলার ১৬ জায়গায় একযোগে ইডির অভিযান।কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, অঙ্কিত ইন্ডিয়ার সঙ্গে বাকিবুরের যোগ আছে।

এজেসি বোস রোডে অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের আটার প্যাকেজিং সংস্থায় রবিবার সকাল থেকে তল্লাশি চালায় ইডি।এরই পাশাপাশি, হাওড়ার উলুবেড়িয়া ও ডোমজুড়ে অঙ্কিত ইন্ডিয়ার চাল ও আটাকলে তল্লাশি চলে। বনগাঁয় বাকিবুর-যোগে সাহা ব্রাদার্সের চাল ও আটাকলে ১৯ ঘণ্টা তল্লাশি চালানো হয় । বনগাঁয় হোটেলে হানার সঙ্গে তিন মালিকের বনগাঁর কালুপুর চালকলেও ইডির আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। সল্টলেকে বনগাঁর আটা কলের মালিক মন্টু, কালীদাস, মনোতোষ সাহার হোটেল আছে। সেখানেও হানা দেন ইডির অফিসাররা। উত্তর ২৪ পরগনার রহড়ায় জ্যোতিপ্রিয় মল্লিকের আরেক প্রাক্তন পিএ তাপস বিশ্বাসের বাড়িতেও হানা দেয় ইডি। নদিয়া থেকে রানাঘাট-সহ ছয় জায়গায় তল্লাশি চালায় ইডি।

Related articles

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...