Wednesday, June 24, 2026

বিরাটের জন্মদিনে সিএবির তরফে থাকছে কেক এবং স্মারক : সূত্র

Date:

Share post:

আজ ৫ নভেম্বর। আজ ক্রিকেটের নন্দনকানন ইডেনে ভারতের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। আজ আবার ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন। গত দেড় দশকে ভারতীয় ক্রিকেট তো বটেই গোটা বিশ্বের ক্রিকেটকে শাসন করছেন বিরাট। এবারের বিশ্বকাপেও রয়েছেন দারুণ ছন্দে। এহেন তারকার জন্মদিনে এলাহি আয়োজন করতে চেয়েছিল সিএবি। কিন্তু ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মাঝে বড় অনুষ্ঠান করার অনুমতি মেলেনি। তবে বিশেষ স্মারক, কেক থাকছে কিং কোহলির জন্য।

জন্মদিনে কী কী গিফট পাচ্ছেন বিরাট? সিএবি সূত্রের খবর, জন্মদিনে অভিনব ব্যবস্থাই করতে চেয়েছিল সিএবি। কথা ছিল, স্পেশাল মুখোশ বানানো হবে দর্শকদের জন্য। সেটা পরেই খেলা দেখবেন ৬৭ হাজার সমর্থক। তবে তা হচ্ছে না। কথা ছিল, স্পেশাল আতসবাজির রোশনাই হবে বিরাটের জন্মদিনে। সেটাও বাতিল হয়েছে। মেলেনি মাঠের মাঝে কেক কাটার অনুমতিও। যদিও সিএবি এই সমস্ত পরিকল্পনার ব্যাপারে সরকারিভাবে কিছুই জানায়নি। তবে রবিবার ইডেন থেকে সোনার জ্বল করা ব্যাট, আর স্পেশাল কেক দেওয়া হবে বিরাটকে। সূত্রের খবর, ভারতীয় দলের ড্রেসিংরুমে গিয়ে কেক ও স্মারক ব্যাট ভারতের প্রাক্ত ক্যাপ্টেনের হাতে তুলে দেবেন সিএবি কর্তারা।

সিএবি চাইলেও বড় অনুষ্ঠান করা হচ্ছে না। তবে ফ্যানরা কিন্তু শনিবার থেকেই বিরাটের জন্মদিন পালনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। রবিবার ইডেন গার্ডেনসে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের আগে শনিবার শেষ মুহূর্তের প্রস্তুতি সেরেছে দুই দলই। ইডেনের সামনে বিরাট কোহলির ছবি আঁকতে দেখা যায় এক শিল্পীকে।

চলতি বিশ্বকাপে টানা সাত ম্যাচ জিতে সেমিয়াইনালে আগেই পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডকে হারিয়ে পাকিস্তান জিতে যাওয়ায় শেষ কার্যত শেষ চারে পৌঁছে গিয়েছে দক্ষিণ আফ্রিকাও। ফলে এই ম্যাচ নিয়মরক্ষার হলেও, অপরাজিত রেকর্ড অক্ষুণ্ণ রাখতে মরিয়া রোহিত শর্মারা।

আরও পড়ুন:আজ ইডেনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, আটে আট লক্ষ‍্য রোহিতদের

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...