Tuesday, June 23, 2026

ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ভি.লেন হতে পারে বৃষ্টি? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

কালীপুজোর আগে আপাতত ওয়ার্ম আপ করছে শীত (Winter)! দক্ষিণবঙ্গে শীতের জমজমাট ইনিংস কবে থেকে শুরু হচ্ছে বাংলায়? এই লাখ টাকার প্রশ্নই আপাতত ঘুরপাক খাচ্ছে। এদিকে রবিবার বিশ্বকাপের (World Cup) হাইভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। তবে অনেকেরই মাথায় এখন ঘুরপাক খাচ্ছে রবিবারও কি আকাশ মুখভার করে থাকবে? তাঁদের জন্য খুশির খবর। রবিবার বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে এদিন দুপুরের পর থেকে পরিষ্কার আকাশ থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকায় মনোরম পরিবেশেই হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ম্যাচ এমনটাই অনুমান আবহাওয়াবিদদের। এদিকে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে আবারও ফিরবে শীতের আমেজ। কলকাতায় ২১ ডিগ্রির কাছাকাছি আর পশ্চিমের জেলাগুলিতে ১৮-১৯ ডিগ্রিতে নেমে যাবে তাপমাত্রা। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলায় জেলায় মঙ্গলবার থেকেই শীতের আমেজ।

এদিকে আবহাওয়া দফতর জানাচ্ছে, নতুন সপ্তাহেই দক্ষিণবঙ্গে শীত জাঁকিয়ে পড়তে চলেছে। রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে চলেছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় রবিবার বৃষ্টি হবে না বলে জানা গিয়েছে।

 

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...