Wednesday, April 1, 2026

বাড়ির সামনে প্রতিবেশীর পো*ষ্যের শৌ*চকর্ম, প্রতি*বাদ করতেই…

Date:

Share post:

দিনের পর দিন প্রতিবেশীর বাড়ির সামনে নিয়ে গিয়ে পোষ্যকে শৌচকর্ম করাতেন দিল্লির যুবক। মহিলা বারবার প্রতিবাদ করায় কোনও ফল হয়নি। গত ৩ নভেম্বর মহিলা নিজের বাড়ির সিসিটিভি ফুটেজ দেখছিলেন, তখনও সেই একই ঘটনার পুনরাবৃত্তি চোখে পড়ে। এরপর ওই প্রতিবেশীর বাড়িতে গিয়ে প্রশ্ন তোলেন, কেন যুবক পোষ্যকে তাঁর বাড়ির সামনে শৌচকর্ম করাচ্ছেন? তর্কাতর্কি শুরু হয় এমনকি প্রতিবেশী যুবক ধাক্কা দিয়ে মহিলাকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। এখানেই শেষ হয়নি, নিজের কুকুরকে ছেড়ে দিতেই সে ওই মহিলাকে আক্রমণ করে। দিল্লির স্বরূপনগরের এই নৃশংস ঘটনায় অবাক পড়শিরা।

আক্রান্ত মহিলার নাম রিয়া দেবী। যুবক ইচ্ছাকৃত ভাবে সারমেয়কে আটকাননি বলে অভিযোগ উঠছে। পিটবুলের কামড়ে ক্ষতবিক্ষত মহিলা। তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতীয় দণ্ডবিধির ২৮৯ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত আগে থেকেই জামিন নিয়ে রেখেছেন বলে জানা যাচ্ছে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...