Sunday, February 22, 2026

ফের ভূ.মিকম্প নেপালে! রবিবারও কাঁপল কাঠমান্ডুর মাটি, কম্পন আফগানিস্তানেও

Date:

Share post:

৪৮ ঘণ্টাও কাটল না। শুক্রবারের পর ফের রবিবার ভোরেও কেঁপে উঠল কাঠমান্ডুর (Kathmandu) মাটি। তবে রিখটার স্কেলে এদিনের কম্পনের মাত্রা খুব একটা বেশি নয়। রবিবার ভোর ৪টে ৩৮ মিনিট নাগাদ কেঁপে ওঠে নেপাল। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৩.৬। জাতীয় ভূকম্পনকেন্দ্র থেকে জানানো হয়েছে, এই কম্পনের উৎসস্থল ছিল কাঠমান্ডু থেকে ১৬৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে শুধু নেপালই নয়, এদিন প্রায় একইসঙ্গে ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তানও (Afghanisthan)। শনিবার গভীর রাতে আফগানিস্তানের ফয়জাবাদে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.৫। তবে ভারতে তার কোনও প্রভাব পড়েনি। অন্যদিকে, রবিবার মধ্য় রাতে উত্তর প্রদেশের অযোধ্যা-তেও ভূমিকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পের মাত্রাও ৩.৬ ছিল বলেই জানা গিয়েছে।

শুক্রবার রাতের ভূমিকম্পে ইতিমধ্যে ১৬০ জনের মৃত্যু হয়েছে নেপালে। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৪। এদিকে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। জোরকদমে চলছে উদ্ধারকাজও। তার মাঝেই রবিবার আবার কেঁপে উঠল নেপাল। যাকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে, নেপালের সেনাবাহিনী ও পুলিশ জোরকদমে উদ্ধারকাজে চালাচ্ছে। হেলিকপ্টারের মাধ্যমে চলছে উদ্ধারকাজ। নেপালে থাকা ভারতীয়দের সহায়তার জন্য হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস।

 

 

 

 

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...