Tuesday, March 24, 2026

হা.মাসের ভূমিকায় ক্ষু.ব্ধ! মৌনতা ভেঙে প্যালেস্টাইনবাসীর দু.র্ভোগের কথা তুলে ধরলেন ওবামা

Date:

Share post:

হামাস (Hamas) যা করেছে তা অত্যন্ত ভয়ঙ্কর। প্যালেস্টাইনিদের (Palestine) সঙ্গে যা ঘটছে তা অসহনীয়, এবার ইজরায়েল-হামাস যুদ্ধ প্রসঙ্গে নীরবতা ভেঙে সরব হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (Barack Obama)। এবার হামাস-ইজরায়েল যুদ্ধ নিয়ে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করে ওবামা বলেন, আমি ইজরায়েল-হামাস যুদ্ধের তীব্র নিন্দা জানাই। হামাস যা করেছে তা ভয়াবহ এবং প্যালেস্টাইনিদের সঙ্গে যা যা ঘটছে তা অসহনীয়।

ওবামা আরও বলেন, এই সংগ্রাম শতাব্দী প্রাচীন এক সংগ্রাম। যা এখন সামনে আসছে। এ বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বিভেদ বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াকেই দায়ী করে বলেন, ইজরায়েল-হামাস যুদ্ধে অনেক নিরীহ মানুষের মৃত্যুতে আমি উদ্বিগ্ন। আমরা শুধু ৭ অক্টোবর হামাসের ইজরায়েলের ওপর হামলার নিন্দাই জানাচ্ছি না, প্যালেস্টাইনের সাধারণ মানুষের দুর্ভোগের কথাও তুলে ধরেছি। ওবামার অভিযোগ, হামাস যা করেছে তা সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে এবং এর কোনো যৌক্তিকতা নেই। পাশাপাশি এটাও ঠিক যে প্যালেস্টাইনিদের সঙ্গে যা ঘটছে তা অসহনীয়। তিনি বলেন, এমন মানুষও এখনও মারা যাচ্ছেন যাদের হামাসের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ নিয়ে বিশ্বজুড়ে তাবড় নেতাদের নানা প্রতিক্রিয়া সামনে আসছে। গত ৭ অক্টোবর হামাস গাজা থেকে ইজরায়েলে পাঁচ হাজার রকেট নিক্ষেপ করে, এরপর উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। ইজরায়েলের আক্রমণে কিছুটা হলেও ব্যাকফুটে গিয়েছে হামাস। তাও তারা লড়াই চালিয়ে যাচ্ছে। এদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করেছেন ইজরায়েল যুদ্ধবিরতিতে রাজি হবে না, যা পার্ল হারবারে বোমা হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের মতো। তিনি আরও বলেন, ইজরায়েল ও গাজার মধ্যে যুদ্ধবিরতির আহ্বান ইজরায়েলকে হামাসের কাছে আত্মসমর্পণের আহ্বান। উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় সংঘাত বৃদ্ধি পায়, যেখানে প্রায় ২৫০০ হামাস জঙ্গি গাজা উপত্যকা অতিক্রম করে ইজরায়েলে প্রবেশ করেছিল। ৭ অক্টোবর থেকে ইজরায়েলি হামলায় ৯৪৮৮ জনেরও বেশি প্যালেস্টাইনি নাগরিক নিহত হন। ইজরায়েলে হামাসের হামলায় ১,৪০০ জনের বেশি মানুষ নিহত হয় বলে খবর।

 

 

 

 

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...