Friday, June 26, 2026

নিয়োগ মা.মলায় জেলব.ন্দি কুন্তল ঘোষের ফ্ল্যাটে ফের ইডি

Date:

Share post:

নিয়োগ মামলায় জেলবন্দি কুন্তল ঘোষের ফ্ল্যাটে হানা দিল ইডি। রাজারহাটের এই ফ্ল্যাট থেকেই গ্রেফতার হন কুন্তল।আবাসন কর্তৃপক্ষের দাবি, এখানে কুন্তল ঘোষ ভাড়া থাকতেন।ওই ফ্ল্যাট এখন বিক্রি হয়ে গিয়েছে। রাজারহাটের এই ফ্ল্যাটের ৯ তলায় থাকতেন কুন্তল। মঙ্গলবার সেই ফ্লাটে অভিযান শুরু করেছে ই ডি।

জানা গিয়েছে,কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর এই ফ্ল্যাট হস্তান্তর হয়েছে এবং এই ফ্ল্যাটে বর্তমানে অন্য একজন থাকছেন। কুন্তল ঘোষ নিজেও দাবি করেছিলেন, এই ফ্ল্যাটে তিনি ভাড়া থাকতেন। এই ফ্ল্যাটের মালিক তিনি নন। সেই বক্তব্যের সত্যতা কতটা রয়েছে সেটা জানতেই,এখন যারা ওই ফ্ল্যাটে রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ইডি।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে চাইছে এই হস্তান্তরের প্রক্রিয়া কিভাবে হল, এই ফ্ল্যাট কি কোনো ভাবে বিক্রি করা হয়েছে এটা কি কোনো ভাবে বেনামী সম্পত্তি ছিল কুন্তলের, এখন যারা থেকেছেন তাদের থাকার পারমিশন তারা কি করে পেলেন? কোনভাবে টাকার লেনদেন কি হয়েছে? সেই টাকার লেনদেনে কি কোন ভাবে কুন্তল ঘোষ বা কুন্তল ঘোষ এর পরিবার যুক্ত? সেই সমস্ত বিষয় জানতেই এটি তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গেছেন।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...