Monday, February 23, 2026

অজিদের বিরুদ্ধে নামার আগে ধাক্কা বাংলাদেশ শিবিরে

Date:

Share post:

আগামী ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ। তার আগে ধাক্কা বাংলাদেশ শিবিরে। অজি বিরুদ্ধে নামার আগেই দেশে ফিরে গেলেন শাকিব আল হাসান। বিশ্বকাপে আর খেলবেন না তিনি। সূত্রের খবর, চোট লেগেছে শাকিবের। তাই শেষ ম‍্যাচে পাওয়া যাবে না তাকে। যদিও বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছে বাংলাদেশ।

 

এই নিয়ে বাংলাদেশ দলের ফিজিও বেজেদুল ইসলাম খান জানিয়েছেন শাকিবের চোটের কথা। এই নিয়ে তিনি বলেন, “ব্যাট করার সময় শাকিবের আঙুলে বল লেগেছিল। ও সেটা নিয়েই ব্যাট করে। আঙুলে টেপ লাগিয়ে খেলছিল শাকিব। ব্যথা কমানোর ওষুধও খেয়েছিল। দিল্লিতে এক্স রে করানো হয় ওর। তাতে দেখা যায় যে শাকিবের আঙুলের হাড়ে চিড় ধরেছে। সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ লাগবে। মঙ্গলবারই দেশে ফিরে যাবে শাকিব। সেখানে রিহ্যাব হবে ওর।”

শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করেন শাকিব। ৬৫ বলে ৮২ রান করেন তিনি। ১২টি চার এবং দু’টি ছক্কা মারেন তিনি। তাঁর ইনিংসে ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে জয় তুলে নেয় বাংলাদেশ।

আরও পড়ুন:বিরাটের খেলায় মুগ্ধ পন্টিং, কোহলিকে নিয়ে কী বললেন প্রাক্তন অজি ক্রিকেটার

 

spot_img

Related articles

সুপ্রিম নির্দেশ মেনে মঙ্গলেই শুরু SIR-এর চূড়ান্ত নথি যাচাই

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে SIR-এর চূড়ান্ত নথি যাচাই প্রক্রিয়া। প্রথম পর্যায়ে অন্তত ২৫০ জন...

ধর্ম দেখে কম্বল-রাজনীতি রাজস্থানে: এভাবে ‘সবকা সাথ সবকা বিকাশ’ বিজেপি নেতার!

নরেন্দ্র মোদির ভোটার হলে তবেই বিজেপির হাত থেকে অনুদান পাওয়া যাবে। বাংলায় বিজেপির সরকার নেই, তাই উন্নয়নে বঞ্চনা।...

নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই হার! নেটিজেনদের তোপের মুখে পাণ্ডিয়ার প্রেমিকা

নরেন্দ্র মোদি স্টেডিয়মে ফিরল স্বপ্নভঙ্গের স্মৃতি। ২০২৩ সালের নভেম্বরে এই স্টেডিয়ামেই একদিনের বিশ্বকাপ ফাইনালে হেরেছিল ভারত।এবার টি২০ বিশ্বকাপে...

জলাভূমি ভরাট-মামলায় ক্ষোভ প্রকাশ বিচারপতি সিনহার, কেন্দ্রীয় মন্ত্রককে যুক্ত করার নির্দেশ

পূর্ব কলকাতার (East Kolkata) জলাভূমিতে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে রাজ্য সরকার ও পুর কর্তৃপক্ষের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাই...