Tuesday, February 10, 2026

বিদ্যুতের তারে জড়ালো শাহের রথের চূড়া, বড় বিপদ থেকে কপাল জোরে বাঁচলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

Share post:

বড় বিপদ থেকে কপাল জোরে রক্ষা পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাজস্থানে ভোট প্রচারে গিয়ে এটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রথ। এতে চড়েই রাজস্থানের নাগৌরে নির্বাচনী প্রচার ছাড়ছিলেন শাহ। তখনই রথের ওপরের অংশটি তারের সঙ্গে ধাক্কাও লাগে।

মঙ্গলবার শাহের রথ বিদিয়াড় গ্রাম থেকে পর্বতসারের দিকে যাচ্ছিল। পার্বতসরে একটি জলবহুল এলাকা দিয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। ওই রাস্তার দুই পাশে ছিল দোকান ও বাড়িঘর। গলি দিয়ে যাওয়ার সময়, তার ‘রথ’ এর উপরের অংশটি বিদ্যুতের তার স্পর্শ করে। এরপরই সেখান থেকে একটি স্পার্কও হয়। তারপর ছিঁড়ে যায় তারটি। দুর্ঘটনার পর কনভয়ে থাকা লোকজনের মধ্যেও আতঙ্ক ছড়ায়। সেই ঘটনার ভিডিও অনলাইনে প্রকাশ্যে এসেছে সম্প্রতি। গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

এই ঘটনা প্রসঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, ঘটনার তদন্ত করা হবে। তবে দুর্ঘটনা ঘটলেও প্রচার থামার আমি শাহ। দুর্ঘটনার জেরে সেই সময় শাহের ‘রথের’ পেছনে থাকা অন্যান্য যানবাহন সঙ্গে সঙ্গে থেমে যায় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। অমিত শাহ তখন অন্য গাড়িতে উঠে যান। তারপর তিনি পার্বতসরে যান এবং সমাবেশে ভাষণ দেন। তবে এই ধরনের ঘটনা যে বেশ বিপদজনক তা স্বীকার করে নিচ্ছেন বিশেষজ্ঞরা। গত বছর রথের সময় এভাবেই বিদ্যুৎ স্পর্শ হয়ে এক ডজন মানুষের প্রাণ গিয়েছিল ত্রিপুরায়।

 

spot_img

Related articles

ওয়াশিংটনের সিলমোহর: চিন-ভিয়েতনামকে টেক্কা দিয়ে আমেরিকার ঘরে ভারত

আন্তর্জাতিক বাণিজ্যের মানচিত্রে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল ভারত। দীর্ঘ প্রতীক্ষিত ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে...

কেন্দ্রীয় শ্রমকোডের বিরুদ্ধে দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে মিছিল

কেন্দ্রীয় শ্রমকোডের বিরুদ্ধে ১২ ফেব্রুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ঢাক। সেই কর্মসূচির সমর্থনে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে ধর্মতলা লেলিন...

হাসপাতালে কড়া নজরদারি! স্বাস্থ্য ভবনে খুলল ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম 

রাজ্যের সরকারি চিকিৎসা পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোর ওপর নজরদারি আরও কড়া করতে বড় পদক্ষেপ নিল স্বাস্থ্য দফতর। এবার...

সংস্কৃতি ও ভাষা সংরক্ষণে AI ব্যবহারে জোর ভারতের

সংস্কৃতি ও ভাষা সংরক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence in India) প্রাতিষ্ঠানিক ব্যবহার জোরদার করছে ভারত সরকার। এই উদ্যোগের...