Friday, April 3, 2026

মহিলাদের নিয়ে ‘কু.রুচিকর’ মন্তব্যের জের! ক্ষমা চাইলেও বি.তর্ক পিছু ছাড়ছে না নীতীশের

Date:

Share post:

মঙ্গলবারই বিধানসভায় (Assembly) মহিলাদের (Women) নিয়ে কুরুচিকর মন্তব্য করে চরম সমালোচিত হয়েছিলেন। এবার চাপে পড়েই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বাধ্য হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। বুধবার বিধানসভায় (Assembly) মুখ্যমন্ত্রী নিজেই ক্ষমা চেয়েছেন বলে জানা গিয়েছে। নীতীশের সাফাই, আমি যা মন্তব্য করেছি, তা ফেরত নিচ্ছি। এমনিই কথাগুলো বলে ফেলেছিলাম। আমার কথার ভুল অর্থ বের করা হয়েছে। আমি মহিলাদের শিক্ষার কথা বলেছিলাম। কিন্তু আমার কথায় কারও আঘাত লেগে থাকলে আমি ক্ষমা চাইছি।

উল্লেখ্য, মঙ্গলবারই বিধানসভায় দাঁড়িয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে নারী শিক্ষা প্রসঙ্গে এমনটাই বলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আর যার জেরে বিজেপি সহ বিরোধীদের চরম সমালোচনার মুখে পড়তে হয় বিহারের মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি নীতীশের মন্তব্যকে “অশ্লীল” এবং “অপমানজনক” বলে বর্ণনা করে বিরোধী শিবির। তবে যা হওয়ার তা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এদিন নীতীশ সবার সামনে ক্ষমা চাইলেও বিতর্ক থামছে না। মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি থেকে শুরু করে বিজেপি নেতারা সবাই মুখ্যমন্ত্রী নীতীশের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। পাশাপাশি মহিলাদের যে জঘন্য ভাষায় তাঁকে আক্রমণ করা হয়েছে, তার তীব্র নিন্দা করে অবিলম্বে নীতীশের পদত্যাগ দাবি করছেন বিজেপি নেতা বিজয় সিনহা। অন্যদিকে, দিল্লি কমিশন ফর উইমেনস-র চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালও বিহারের মুখ্যমন্ত্রীর ‘কুরুচিকর’ মন্তব্যের জেরে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানান। তারপরই নিজের করা মন্তব্যের জন্য অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হন নীতীশ কুমার।

উল্লেখ্য, মঙ্গলবারই নীতীশ কুমার বলেন, পুরুষরা রোজ রাতে করে…। আর তাতেই আরও বেশি বাচ্চার জন্ম হয়। কিন্তু যদি মেয়েরা পড়াশোনা করে, তাহলে সে জানবে যে শেষে ভিতরে ঢুকিও না। বাইরে করে দাও। আপনারাই বুঝে নিন…।” এরপরই যোগ করেন, এর আগে জন্মের হার ৪.৩ ছিল, যা বর্তমানে কমে ২.৯ হয়েছে। খুব তাড়াতাড়ি তা ২-এ নেমে যাবে। আর নীতীশের এমন মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্কের ঝড় ওঠে সব মহলেই।

 

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...